| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কে এই নারী যার প্রেমে মেজেছেন নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৩ ১৩:২৪:৫৬
কে এই নারী যার প্রেমে মেজেছেন নেইমার

মডেল অভিনেত্রী, ডিজিটাল ইনফ্লুয়েন্সার। নাম জেসিকা তুরিনি। যনি ২০১৪ সালে ব্রাজিলের অন্যতম প্রদেশ এস্পিরিটো সান্তো-এর ‘মিস এসপিরিটো সান্তো’র একজন প্রতিযোগী ছিলেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জি শো.গ্লোবো পত্রিকার বরাত দিয়ে এ সংবাদ ছাপিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

কাতার বিশ্বকাপ চলাকালেই জেসিকা তুরিনকে ব্রাজিলের খেলার সময় স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গেছে। ওই সময় নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বেশ কিছু ছবিও দৃষ্টি আকর্ষণ করে নেটিজেনদের। এছাড়া নেইমারের গোল করার পর তার স্বাক্ষর সম্বলিত ব্রাজিল জার্সিতে চুমু খেতেও দেখা যায় জেসিকা তুরিনিকে।

নতুন বছরের শুরুতে ফ্রান্সেও দেখা গেছে তুরিনিকে। নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য নেইমার যে অনুষ্ঠান আয়োজন করেন, সেখানে তিনি অনেককেই দাওয়াত করেন। দেখা গেছে সেই দাওয়াত পাওয়া অতিথিদের তালিকায় রয়েছেন তুরিনিও।

২৭ ডিসেম্বর ব্রাজিলিয়ান এই মডেল এসে হাজির হন ফ্রান্সের রাজধানী প্যারিসে। এখান থেকেই নিজের আবেগভরা ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

এক্সট্রা.গ্লোবো লিখেছে, ‘ব্রাজিলিয়ান সুন্দরী এই তরুণীকে এর আগে কাতার বিশ্বকাপেও ব্রাজিলের ম্যাচগুলোর দিন স্টেডিয়ামে দেখা গেছে।’

জেসিকা তুরিনির এখন বসবাস সাও পাওলোয়। সেখানে তিনি কার্ট রেসিংয়ে অংশ নেন। নতুন বছরে সার্ফিংয়েও নাম লেখাচ্ছেন। মডেলিং ছাড়াও তার লিঙ্কড ইন প্রোফাইলের মাধ্যমে জানা যায়, পারিবারিক ব্যবসার সঙ্গেও জড়িত তিনি। একটি অটোমেশন কোম্পানি গড়ে তুলেছে জেসিকার পরিবার। তিনি নিজে সেই কোম্পানির কন্ট্যাক্ট ম্যানেজার।

তবে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমে নেইমারের নতুন প্রেমের গুঞ্জন নিয়ে সংবাদ প্রকাশ করা হলেও এ নিয়ে খোদ নেইমারের কোনো প্রতিক্রিয়ার কথা জানায়নি তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...