| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের পদক পাহারা দেওয়া নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু মার্তিনেজ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৩ ১০:৪৩:০১
বিশ্বকাপের পদক পাহারা দেওয়া নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু মার্তিনেজ

বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস পেয়েছেন মার্তিনেজ। পুরস্কার মঞ্চে সেই গ্লাভস নিয়ে তার উদযাপন সমালোচনা তৈরি করলেও মার্তিনেজ ছিলেন নির্বিকার। সেই গোল্ডেন গ্লাভস সুরক্ষায় এবার মার্তিনেজ যা করেছেন, সেটাও নতুন করে আলোচনায়।

বিশ্বকাপের পদক, গোল্ডেন গ্লাভসসহ যা জিতেছেন, তা রক্ষায় বিশেষ প্রশিক্ষিত এক কুকুরকে নিয়োগ করেছেন মার্তিনেজ। যাতে আরাধ্যের জিনিসগুলো চুরি না হয়ে যায়।

কুকুরটি বেলজিয়ান ম্যালিনইস জাতের। পাহারা দেওয়ার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এই কুকুর। সাধারণত অভিযান চালানোর অঞ্চলে এই কুকুর ব্যবহার করে নেভি সিলস ও এসএএস। সংবাদমাধ্যম ‘মেইল অনলাইন’ জানিয়েছে, ২০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ ৮০ হাজার টাকা) খরচ করে এই কুকুরকে পদক পাহারা দেওয়ার কাজে লাগিয়েছেন মার্তিনেজ।

শুধু পদক নয়, পরিবারের সার্বিক নিরাপত্তার কথা ভেবেই এমন কুকুর বাড়িতে এনেছেন মার্তিনেজ। ব্রিটেনে সাম্প্রতিক সময়ে তারকা ফুটবলাররা চুরি–ডাকাতির শিকার হয়েছেন। এমন চিন্তাও মাথায় ছিল মার্তিনেজের। ব্রিটেনের মেট্রোপলিটন কাউন্টি অঞ্চল ওয়েস্ট মিডল্যান্ডসে পরিবার নিয়ে থাকেন মার্তিনেজ। বিশ্বকাপ শেষ, মার্তিনেজের চোখ অ্যাস্টন ভিলার হয়ে ইংলিশ লিগে আলো ছড়ানো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...