| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিপিএলে এমন কান্ডে মুখ খুললেন সালাউদ্দীন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০১ ১৯:৫৮:১১
বিপিএলে এমন কান্ডে মুখ খুললেন সালাউদ্দীন

এত বড় এক আসরে আম্পায়ারের সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের কোন ব্যবস্থা না থাকা মানেই একটা বড় ধরনের জটিলতা ও সমস্যা উদ্ভবের জোর সম্ভাবনা। গত বছরও শুরুতে আম্পায়ারিং তুমুল প্রশ্নবিদ্ধ হয়েছিলো। পরে অলটারনেট ডিআরএস দিয়ে কোনোমতে চালানো হয়েছিলো।

গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দীন ডিআরএস না থাকাকে খুব বড় করে দেখতে চান। তার শঙ্কা আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ করতে না পারলে যে কোন দল ক্ষতিগ্রস্ত হতে পারে।

সালাউদ্দীনের ব্যাখ্যা, ‘এত বড় একটা টুর্নামেন্ট, ডিআরএস না থাকলে আমাদের তো মন খারাপ হবেই। যে কোনো একটা সিদ্ধান্তের জন্য হয়তো আপনি পুরো টুর্নামেন্টটা হেরে যেতে পারেন।’

বিসিবির অনেক অর্থ। অথচ বিপিএলের মত বড় আয়োজনের প্রায ৯০ ভাগ সময় রিভিউ সিস্টেম থাকবে না, কিছুতেই এটা মানতে পারছেন না কোচ সালাউদ্দীন।

বিসিবি তথা বিপিএল গভর্নিং কাউন্সিলের সমালোচনা করে কুমিল্লা কোচ বলেন, ‘আমার মনে হয় আয়োজকরা এবার অনেক সময় পেয়েছিলেন, এছাড়া বোর্ডেরও এখন অনেক টাকা। তাই আমার মনে হয় এসব টুর্নামেন্টে ডিআরএস থাকা উচিত। কারণ আপনাদের তো টাকার অভাব নেই। তো আমার কাছে মনে হয় এত বড় একটা টুর্নামেন্টে অবশ্যই ডিআরএস থাকা উচিত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...