| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাড়ানো হলো বিপিএলের প্রাইজমানি, চ্যাম্পিয়নরা পাবে যত টাকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০১ ১৬:২৬:০২
বাড়ানো হলো বিপিএলের প্রাইজমানি, চ্যাম্পিয়নরা পাবে যত টাকা

গত আসরের চেয়ে এবার চ্যাম্পিয়ন এবং রানারআপ দল পাবে দ্বিগুণ অর্থ। এছাড়া সেরা খেলোয়াড়ের অর্থ পুরস্কারও বাড়ছে ৫ গুণেরও বেশি। শনিবার মিরপুরে বিসিবি কার্যালয়ে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে এসব তথ্য জানান বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

সব মিলিয়ে এবারের বিপিএলে প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি টাকা। এর মধ্যে শিরোপাজয়ী দলই পাবে ২ কোটি টাকা। রানারআপ পাবে ১ কোটি টাকা। টুর্নামেন্টের গত আসরে চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ১ কোটি টাকা। রানার্সআপ ফরচুন বরিশালকে দেওয়া হয়েছিল ৫০ লাখ টাকা। এবার দুটি পুরস্কারের অর্থই দ্বিগুণ করা হলো।

মল্লিক বলেন, ‘এবার চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্সআপ পাবে ১ কোটি। এভাবে করে সবমিলিয়ে প্রায় ৪ কোটি টাকার মতো প্রাইজমানি থাকবে।’

শুধু চ্যাম্পিয়ন আর রানার্সআপ নয়, ব্যক্তিগত সেরার পুরস্কারেও অর্থও বাড়াচ্ছে বিপিএল আয়োজক কমিটি। গত আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়ে ২ হাজার ডলার পেয়েছিলেন সাকিব আল হাসান। এবার সেটাও কয়েকগুন বেড়ে যাচ্ছে।

ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘ম্যান অব দ্য সিরিজকে (টুর্নামেন্ট সেরা খেলোয়াড়) ১০ লাখ টাকা দেওয়ার চিন্তা আছে। এছাড়া সেরা বোলার, সেরা ব্যাটসম্যানকে ভালো একটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এরকম করে আমরা প্রাইজমানি বাড়াচ্ছি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...