| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বছরের শেষদিনে নড়বুড়ে জয় নিয়ে মাঠ ছাড়লো ম্যানইউ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০১ ১২:৪৪:৪৭
বছরের শেষদিনে নড়বুড়ে জয় নিয়ে মাঠ ছাড়লো ম্যানইউ

শনিবার ২০২২ বছরের শেষদিন খেলতে নেমেছিলো ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের মাঠে খেলতে গিয়েছিলো তারা। এই ম্যাচেই একটা সময় মনে হচ্ছিল, হয়তো জয়বঞ্চিত থেকেই মাঠ ছাড়তে হতে পারে ম্যানইউকে।

কিন্তু ম্যাচের ৭৬তম মিনিটে মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। মাঠে নেমেই সুপার সাব হিসেবে নিজের কৃতিত্ব তুলে ধরলেন রাশফোর্ড। দ্বিতীয়ার্ধে আলেজান্দ্রো গারনাচোর পরিবর্তে মাঠে নামেন তিনি।

মার্কাশ রাশফোর্ডকে অদ্ভূত কারণে শাস্তি দিয়ে সেরা একাদশে রাখেননি কোচ এরিক টেন হাগ। বেশিক্ষণ ঘুমানো এবং টিম মিটিংয়ে বিলম্বে উপস্থিত হওয়ার কারণে কোচ তাকে শাস্তি দেন।

কিন্তু সেই রাশফোর্ডই যখন বদলি হিসেবে মাঠে নামেন, তখন খেলার চিত্র পাল্টে দেন এবং ম্যাচের ৭৬তম মিনিটে গোল করে দলকে জয় উপহার দেন তিনি।

এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানইউ। ১৬ ম্যাচে ম্যানইউর ঝুলিতে রয়েছে ৩২ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে (১৭ ম্যাচে) ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউক্যাসল ইউনাইটেড। টটেনহ্যাম হটস্পার ৩০ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। ২৮ পয়েন্ট নিয়ে লিভারপুল ৬ষ্ঠ স্থানে।

ম্যাচ শেষে উল্টো রাশফোর্ডের প্রশংসা করলেন কোচ টেন হাগ। তিনি বলেন, ‘রাশফোর্ড খুবই উজ্জ্বল। সে সব সময়ই থাকে উজ্জীবিত এবং গোল করে দারুণ প্রশংসা কুড়িয়েছে সে। সবাই এই নিয়মের (রাশফোর্ডকে মৃদু শাস্তি দেয়া) প্রশংসা করেছে এবং আপনি যদি এমন শাস্তি থেকে উজ্জীবিত হয়ে ভালো কিছু করতে পারেন, তাহলে সেটাই হবে সঠিক জবাব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...