| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবাক হলেও সত্যঃ পেলের মৃত্যুর খবর জানেন না তার মা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০১ ১০:৫২:৫৫
অবাক হলেও সত্যঃ পেলের মৃত্যুর খবর জানেন না তার মা

পেলের ৭৮ বছর বয়সি বোন মারিয়া লুসিয়া দো নাসিমেন্তো জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন।

সম্প্রতি শতবর্ষে পা রেখেছেন পেলের মা। মহীয়সী এই নারীকে কিছুদিন আগেই ‘বর্ষসেরা ব্রাজিলিয়ান মা’ ঘোষণা করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো। তিনি জানতেন যে, পেলে হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু এখনো মৃত্যুর ব্যাপারে অবগত নন দোনা সেলেস্তে।

পেলের বোন মারিয়া বলেছেন, ‘আমরা কথা বলেছি কিন্তু তিনি মৃত্যুর ব্যাপারে কিছুই জানেন না। তার একটি নিজস্ব জগত আছে, সেখানে তিনি ভালোই আছেন। মাঝেমধ্যে আমি তাকে বলেছি, ‘সেলেস্তিকা, দিকোকে (পেলে) দেখতে এমন লাগে এখন। তিনি চোখ খুলে শুধু বললেন, পেলের জন্য প্রার্থনা করো।’

গত ২৯ নভেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। তার শরীরে কেমো থেরাপি কাজ করছিল না। তখনই ফুটবলের রাজা বুঝতে পেরেছিলেন তার জীবনের শেষ সময় হয়েছে এবার। এমনটাই জানান তার বোন মারিয়া।

মারিয়া বলেন, ‘খুবই কঠিনভাবে কাটছে সময়। আমরা কেউই চিরন্তন নই, তবে তার চলে যাওয়ার খবর আমাদের হৃদয়কে খুব শক্ত করে তুলেছে। এটা মেনে নেওয়া খুবই কঠিন। কিন্তু মৃত্যু জিনিসটা ইশ্বরের হাতে। আমরা তার সঙ্গে ছিলাম। কিছু কথাও বলেছি। আমি জানতাম সে চলে যাচ্ছে। কথা বলার সময়ে সে বেশ ধার্মিক ছিল। সে বলেছিল, ইশ্বর তাকে ডাকছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ফুটবল বিশ্বে ‘কালো মানিক’ খ্যাত পেলে। এই কিংবদন্তির প্রয়াণের খবর শোনার পর থেকেই শোকস্তব্ধ বিশ্বের সব ক্রীড়াঙ্গন। ব্রাজিল সরকার সেদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...