| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আকাশ ছোঁয়া বেতনে সৌদির ক্লাবে যোগ দিলেন cr7, জেনে নিন তার বেতন যত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ৩১ ১৪:৫৬:১৫
আকাশ ছোঁয়া বেতনে সৌদির ক্লাবে যোগ দিলেন cr7, জেনে নিন তার বেতন যত

ইতি ঘটল রোনালদো যুগের। সিআর সেভেন যোগ দিলেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রোনালদোকে দলে ভেড়ানোর

আনুষ্ঠানিক ঘোষণা দেয় সৌদির ক্লাবটি। আগামী তুই বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন রোনালদো। বিবিসি জানিয়েছে, প্রতি বছর তাকে ১৭৭ মিলিয়নের বেশি ইউরো পাবে ক্লাবটি থেকে। একই সঙ্গে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন পর্তুগিজ সুপারস্টার। আল নাসরে যোগ দেয়া প্রসঙ্গে এক বিবৃতিতে রোনালদো বলেন, ‘ভিন্ন একটি দেশে, নতুন একটি ফুটবল লিগে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’

তিনি আরও বলেন, ‘আল-নাসের সৌদি আরবে পুরুষ এবং মহিলা ফুটবলের উন্নয়নে যা করছে এবং তাদের দৃষ্টিভঙ্গি খুবই অনুপ্রেরণাদায়ক। বিশ্বকাপে সৌদি আরবের সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি বড় ফুটবল উচ্চাকাঙ্ক্ষার দেশ এবং তাদের সম্ভাবনা অনেক।’

‘আমি সৌভাগ্যবান যে আমি ইউরোপীয় ফুটবলে সবকিছুই জিতেছি এবং এখন অনুভব করছি যে এশিয়াতে আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এটাই সঠিক সময়। আমি আমার নতুন সতীর্থদের সাথে যোগ দেওয়ার জন্য উন্মুখ এবং তাদের সাথে মিলে ক্লাবকে সাহায্য করতে এবং সাফল্য অর্জন করতে মুখিয়ে আছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...