| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যে কারণে ২০২৩ সাল হবে বাংলাদেশ ক্রিকেটের অন্যরকম অধ্যায়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ৩১ ১২:৪০:২৪
যে কারণে ২০২৩ সাল হবে বাংলাদেশ ক্রিকেটের অন্যরকম অধ্যায়

তবে ২০২৩ সাল বাংলাদেশের জন্য ভিন্ন কিছু নিয়ে আসবে। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, আসছে বছরটি বাংলাদেশের ইতিহাসে সেরা বছর হতে যাচ্ছে।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাকিব আল হাসানকে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সেরা অ্যাথলেট হিসেবে গণ্য করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন সাকিব। অনুষ্ঠান শেষে তিনি সংবাদমাধ্যমকে বলেন, এটা তার ব্যক্তিগত সেরা। পাশাপাশি আগামী ২০২৩ সাল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সেরা বছর হবে বলে বিশ্বাস করেন এই তারকা অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘আমি শেষ সংবাদ সম্মেলনে (ভারতের বিপক্ষে সিরিজ শেষে) যেটা বলেছি ২০২৩ সালটা আমি মনে করি আমাদের জন্য, আমাদের ক্রিকেট ইতিহাসের সেরা বছর হবে।’

আসছে বছর দুটো বড় ইভেন্ট আছে বাংলাদেশের সামনে। এশিয়া কাপ ও বিশ্বকাপ। দুটোই ওয়ানডে ফরম্যাট, যাতে আবার বাংলাদেশ শেষ কয়েক বছর ধরেই খেলছে বেশ দাপটের সঙ্গে।

তবে সাকিবের অভিমত, শুধু ওয়ানডেতেই নয়, বাকি দুই ফরম্যাটেও সেরা বছরটা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তার ভাষ্য, ‘এটা আমি বিশ্বাস করি, মনেপ্রাণেই বিশ্বাস করি এমনটা হবে। আর এটা শুধু একটা ফরম্যাটে না, তিনটা ফরম্যাটেই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...