| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

শেষ হলো পাকিস্তান-নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ৩০ ২১:১২:১৬
শেষ হলো পাকিস্তান-নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ, জেনে নিন ফলাফল

সে চ্যালেঞ্জের আমন্ত্রণ নিউজিল্যান্ড নিল ভালোভাবেই, ৭.৩ ওভারেই ১ উইকেট হারিয়ে ৬১ রান তুলে ফেলল টিম সাউদির দল। শেষ পর্যন্ত করাচি টেস্টের রোমাঞ্চে জল ঢালল আলোকস্বল্পতা। দুই আম্পায়ার আগেভাগেই খেলার শেষ ঘোষণা করায় ড্র হলো পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। ২০২২ সালে ঘরের মাটিতে জয়শূন্যই থাকছে পাকিস্তান।

তবে এর আগপর্যন্ত শেষ দিনে হলো রোমাঞ্চকর এক লড়াই-ই। যে লড়াই রং বদলাল বারবার। ২ উইকেটে ৭৭ রান নিয়ে শেষ দিন শুরু করা পাকিস্তানই শুরুতে চাপে ছিল একটু। নাইটওয়াচম্যান নোমান আলী ও অধিনায়ক বাবর আজম ফিরে যান ১০০ রানের মধ্যেই। পাকিস্তান অবশ্য এরপর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় সরফরাজ আহমেদের প্রতি-আক্রমণে, সঙ্গে ছিলেন ইমাম-উল-হক। দুজনের জুটি অবিচ্ছিন্ন থেকেই যায় মধ্যাহ্নবিরতিতে।

দুজনের জুটিতে ওঠে ৮৭ রান। ৭৬ বলে ৫৩ রানের ইনিংসের পর ফেরেন সরফরাজ। আগা সালমানের সঙ্গে ইমামের জুটি অবশ্য বেশিক্ষণ টেকেনি। এরপর সেঞ্চুরি থেকে ৪ রান দূরে ইশ সোধিকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হন ইমাম। এ নিয়ে দুই পাকিস্তানি ওপেনারই একই টেস্টে স্টাম্পিং হলেন, তাঁদের ইতিহাসে যে ঘটনা এই প্রথম। ইমামের উইকেটটি সোধির ইনিংসে পঞ্চম। পাকিস্তান ৭ উইকেট হারায় ২০৬ রানের মধ্যে, তখনো তারা দ্বিতীয় ইনিংসে এগিয়ে মাত্র ৩২ রানে।

নিউজিল্যান্ড তখন জয় দেখছিল ভালোভাবেই। তবে বাধা হয়ে দাঁড়ালেন শাকিল, তাঁকে দারুণ সঙ্গ দিলেন মোহাম্মদ ওয়াসিম। প্রথম দিকে ড্র করার মানসিকতাতেই যেন ব্যাটিং করছিলেন তাঁরা, তবে এরপর স্কোরিংয়ের সুযোগ ছাড়েননি।

চা-বিরতির আগে-পরে দুজনের জুটিতে ওঠে ১১১ বলে ৭১ রান। সে জুটি ভাঙেন সোধিই, ৪৩ রান করা ওয়াসিমকে এলবিডব্লিউ করে। তখনো নিউজিল্যান্ডই ছিল ফেবারিট। সোধি শেষ পর্যন্ত ৬ উইকেট নেন ৮৬ রানে। ক্যারিয়ারে এই প্রথমবার ইনিংসে ৫ বা এর বেশি উইকেট নিলেন এ লেগ স্পিনার।

তবে শাকিল প্রতিরোধ চালিয়ে যান শেষ ব্যাটসম্যান মীর হামজাকে নিয়েও। ৮১ বল খেলেন দুজন, তোলেন ৩৪ রান। হামজা একাই খেলেন ৩৪ বল। ১১৪ রানে এগিয়ে থেকে হুট করেই ইনিংস ঘোষণা করে দেন বাবর। ১৫ ওভার বা ১ ঘণ্টায় নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১১৫ রান।

নিউজিল্যান্ড টম ল্যাথামের সঙ্গে ওপেন করতে পাঠায় মাইকেল ব্রেসওয়েলকে। সে টোটকা অবশ্য কাজে লাগেনি তাদের, আবরার আহমেদের করা প্রথম ওভারের শেষ বলেই বোল্ড হন ব্রেসওয়েল।

ডেভন কনওয়ে ও ল্যাথাম অবশ্য এগোচ্ছিলেন রোমাঞ্চকর এক জয়ের দিকেই। ২৪ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন ল্যাথাম, কনওয়ে ১৮ রান করেন ১৬ বলে। তবে ৭.৩ ওভার পর আর খেলা চালাতে দেননি আম্পায়াররা।

একই ভেন্যুতে আগামী ২ জানুয়ারি শুরু দ্বিতীয় টেস্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...