| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘পেলে নেই, এই খবর সত্য নয়’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ৩০ ২০:৪৭:১৭
‘পেলে নেই, এই খবর সত্য নয়’

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তবে কাফুর কাছে এটা যেন মহানায়কের বিশ্রাম।

“পেলে মারা গেছেন, এই খবর সত্য নয়। পেলে কখনও মারা যেতে পারেন না। পেলে কখনও আমাদের ছেড়ে যেতে পারেন না। পেলের কখনও অস্তিত্ব হারাবে না। পেলে অমর, পেলে হলেন রাজা, পেলে হলেন অনন্য।”

“তিনি স্রেফ একটু সময়ের জন্য বিশ্রামে গিয়েছেন, কিন্তু তিনি অসাধারণ একেকটি গোলের জন্য, প্রতিটি নিপুণ পারফরম্যান্সের জন্য চিরস্থায়ী হয়ে থাকবেন। বিশেষত আমাদের সবার মনে, যারা পেশা হিসেবে ফুটবলকে বেছে নিয়েছি, যারা তার এবং তার পুরো প্রজন্ম দ্বারা অনুপ্রাণিত।”

ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা রোনালদোর কাছে পেলেই ফুটবলের শেষ কথা।

“অনন্য। প্রতিভা। কৌশলী। সৃষ্টিশীল। নিখুঁত। অতুলনীয়। পেলে যেখানেই গিয়ে থাকুন, তিনি সব সময়ই থাকবেন। কখনও চূড়া থেকে বিচ্যুত হননি, তিনি আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ফুটবলের রাজা-একমাত্র তিনিই। সব সময়ের সেরা।”

ব্রাজিলের আরেক বিশ্বকাপজয়ী সদস্য তোস্তাওয়ের কাছে আজ বিষাদের দিন।

“পেলের মৃত্যু, এটা জীবনের সমাপ্তি। ফুটবল মাঠে কোনো মহাতারকার সর্বোচ্চ পর্যায়ের সব ধরনের দক্ষতা তার ছিল। তিনি ছিলেন সব সময়ের সেরা। অমর।”

পেলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড ও ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য রোনালদিনিয়ো।

“পুরো পরিবারের প্রতি শোক জানাচ্ছি। শান্তিকে বিশ্রাম নিন অমর রাজা।”

শোক জানিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক দুঙ্গা।

“আমাদের রাজা এদসন পেলে এমন এক বিশ্ব ছেড়ে গেলেন, যার সবকিছু নশ্বর আর এমন বিশ্বে পাড়ি জমালেন যেখানে কোনো কিছুর শেষ নেই, ঠিক যেমনটা এদসন চিরন্তন পেলে।”

বিশ্বকাপজয়ী স্ট্রাইকার রোমারিও অতল শ্রদ্ধায় স্মরণ করলেন পেলেকে।

“শতাব্দীর সেরা অ্যাথলেট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এদসন আরান্তেস দো নাসিমেন্তোর প্রতিভার সামনে কুর্ণিশ করেছিল বিশ্ব। ব্রাজিলকে তিনি নিয়ে গিয়েছিলেন দেবতাদের বেদিতে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...