পেলের মৃত্যুতে মুখ খুললেন সাকিব আল হাসান
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেইজে পেলের ছবি শেয়ার করে এই শ্রদ্ধা জানান বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিব লিখেছেনে, তিনি তার প্রতিভা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন এবং ফুটবলকে একটি বিশ্বব্যাপী উৎসবে পরিণত করেছেন। ফুটবল এবং পেলে চিরদিনই সমার্থক হয়ে থাকবে। চিরনিদ্রায় শান্তিতে থাকুন, কিংবদন্তি।
এদিকে ফুটবলের মহারাজার মৃত্যুর খবরে হৃদয়ছোঁয়া বার্তায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, এমবাপ্পেরা।
শোক জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, পিএসজিসহ বিভিন্ন ক্লাব ও ফিফা।
