| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে জানা গেল যেমন কোচ চান বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৯ ১৭:১৫:৪০
অবশেষে জানা গেল যেমন কোচ চান বিসিবি

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের আগে নতুন কোচ খুঁজে পেতে লম্বা সময় পেয়েছেন তারা। এরই মধ্যে 'বিশ্বস্ত কাউকে' খুঁজে নিতে পারবেন বলে আশাবাদী বিসিবির এই শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেন, 'ইংল্যান্ড-বাংলাদেশ সফর করবে। এখানে একটু সুবিধা আছে সময় পাচ্ছি মাঝে বিপিএলেরর সময়। চেষ্টা থাকবে ইংল্যান্ড সফরের আগে নির্ভরযোগ্য কাউকে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত করতে পারি কি না। '

আগামী বছর ভারতের বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। শুধু বিশ্বকাপের জন্য নয় লম্বা সময়ের জন্যই নতুন কোচ খুঁজছে বিসিবি। সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা। পরিস্থিতি বিবেচনা করে সব জানানো হবে বলে নিশ্চিত করেছেন নিজামউদ্দিন।

তার ভাষ্য, 'এটা কিন্তু পরিস্থিতি বলে দেবে। আমরা যদি এরকম পছন্দসই কাউকে পাই, যাকে নিয়ে মনে হবে লম্বা সময়ে যেতে পারবো, তখন অবশ্যই আমরা লম্বা সময়ের জন্যই যাবো। এটাই আমরা প্রেফার করি। জাতীয় দলের হেড কোচ লম্বা সময়ের জন্যই হওয়া দরকার।'

সেরা কোচ বেঁছে নেয়ার জন্য অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনা করা হবে। এই কথা জানিয়ে নিজামউদ্দিন বলেন, 'আমরা যখন সব নাম পাবো, তখন সিদ্ধান্ত নেবো এর মধ্যে সেরা অপশন কোনটা হবে। অবশ্যই সেরা অপশনটাকেই নেবো। সেক্ষেত্রে নাম, অভিজ্ঞতা; সবই বিবেচনা করা হবে। এই মুহূর্তে এটা বলা ঠিক হবে না। বোর্ড তখন সিদ্ধান্ত নেবে কীভাবে প্রসিড করবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...