ওয়াহাবের সেই কথার রিপ্লাই করলেন না রমিজ রাজ
ইমরান খানের আস্থাভাজন হওয়ায় ২০২১ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব পান রমিজ। পিসিবির দায়িত্ব নিয়েই ঘরোয়া ক্রিকেটে ব্যাপকভাবে উন্নতি করেছেন তিনি। এ ছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) জাঁকজমক করে তুলেছেন সাবেক এই চেয়ারম্যান। তবুও রমিজকে বরখাস্ত করে নাজাম শেঠিকে চেয়ারম্যান করে পাকিস্তান।
রমিজের অধীনে তার বোর্ডের সদস্যরা খুশি ছিলেন না বলে জানান ওয়াহাব। এদিকে রমিজ চেয়ারম্যান থাকাকালীন তাকে ৪-৫ বার মেসেজ দিয়েছিলেন এই পেসার। তবে পিসিবির সাবেক সভাপতি ওয়াহাবের মেসেজের রিপ্লাই দেননি বলে অভিযোগ করেছেন তিনি।
এ প্রসঙ্গে ওয়াহাব বলেন, ‘আমি একজন বোর্ড সদস্যের সঙ্গে কথা বলছিলাম। সে জানায়, রমিজ রাজা চলে যাওয়ায় সে খুশি হয়েছেন। সুতরাং, আপনার অধীনে যারা কাজ করতেন, তারাই আপনার কাজে খুশি ছিলেন না। রমিজ ভাই চেয়ারম্যান থাকাকালীন আমি ৪-৫ বার তাকে মেসেজ করেছিলাম। লিখেছিলাম যে, আমি তার মেসেজ বা ফোন কলের অপেক্ষা করছি। উনি কখনই রিপ্লাই দেননি। কেন? আমি তো এখনও বর্তমান ক্রিকেটার। আমি এখনও অবসর নিইনি।’
পিসিবি সভাপতি ছাড়াও প্রধান নির্বাচকের সমালোচনা করেছেন ওয়াহাব। পাকিস্তানের ক্রিকেটে ৩০ পেরোলে সবাইকে আনফিট মনে করা হয় বলে দাবি করেছেন বাঁহাতি এই পেসার। ওয়াহাবদের মতো অভিজ্ঞদের বাদ দিয়ে যাদের খেলানো হয়েছে তারা কতটা পারফর্ম করেছে সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ওয়াহাব বলেন, ‘বয়স ৩০ পেরোলেই কাউকে পাকিস্তানের হয়ে খেলার জন্য আনফিট মনে করা হয়। তারা বলেন এতে নাকি দলের একতা নষ্ট হবে এবং পারফরম্যান্সে প্রভাব পড়বে। তারা যাদের নির্বাচিত করেছে তাদের মধ্যে কে ভালো পারফরম্যান্সে করেছে বলতে পারবেন?’
‘আমার মনে হয় না রমিজ রাজাদের আমলে ওই সব প্লেয়ারদের মতো এতো সুযোগ আর কেউ পেয়েছে বলে। আমরা নিজেদের প্রমাণ করার জন্য দুটির বেশি ম্যাচ পাইনি। তারপরেও নির্বাচক প্রধান বুক ফুলিয়ে বলেন, এই দলটা আপনাদের অনেক খুশি উপহার দিয়েছে। মানে টা কী!’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
