| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টেস্ট ইতিহাসে আইসিসির সেরা ব্যাটিং রাঙ্কিংয়ে বিশাল লাফ দিল লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৮ ১৮:২৪:২৬
টেস্ট ইতিহাসে আইসিসির সেরা ব্যাটিং রাঙ্কিংয়ে বিশাল লাফ দিল লিটন

ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে দুই ইনিংসে ২৫ এবং ৭৩ করা লিটন এখন টেস্ট ব্যাটারদের মধ্যে র‌্যাংকিংয়ে ১২তম অবস্থানে। এটিই বাংলাদেশের ২২ বছরের টেস্ট ইতিহাসে কোনো ব্যাটারের র‌্যাংকিংয়ে সর্বোচ্চ অবস্থান।

লিটন আগে ছিলেন ১৪ নম্বরে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যা ছিল তামিম ইকবালের সঙ্গে যৌথভাবে সেরা। এবার দুই ধাপ এগিয়ে লিটন ছাড়িয়ে গেলেন সবাইকে।

মিরপুর টেস্টে ৮৪ রানের একটি ইনিংস খেলা মুমিনুল হকও পাঁচ ধাপ এগিয়েছেন। এখন তিনি আছেন ৬৮তম অবস্থানে। সাত ধাপ এগিয়ে ৭০ নম্বরে জাকির হাসান। নুরুল হাসান সোহান ৫ ধাপ এগিয়ে এসেছেন ৯৩ নম্বরে।

বোলারদের মধ্যে র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম আর মেহেদি হাসান মিরাজ। তাইজুল ২৮ আর মিরাজ এখন ২৯তম স্থানে।

অধিনায়ক সাকিব আল হাসানও বোলিং র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছেন। তিনি এখন ৩২তম অবস্থানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...