| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-এমবাপ্পেকে নিয়ে মুখ খুললেন পিএসজির কোচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৮ ১৫:২৯:৩৪
মেসি-এমবাপ্পেকে নিয়ে মুখ খুললেন পিএসজির কোচ

বিশ্বকাপ শেষে পিএসজির অনুশীলনে যোগ দিয়েছেন এমবাপ্পে। অন্যদিকে এখনো আর্জেন্টিনাতেই আছেন মেসি। বড়দিন এবং নতুন বছরের ছুটি কাটিয়ে ৩ জানুয়ারি প্যারিসে আসার কথা আর্জেন্টাইন অধিনায়কের। ফলে আজ বুধবার থেকে শুরু হওয়া ফরাসি লিগ ওয়ানের ম্যাচে পিএসজির স্কোয়াডে থাকছেন না মেসি।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তার দলে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেন পিএসজির কোচ। আর এমন ঘোলাটে পরিস্থিতির জন্য আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে দায়ী করে তিনি বলেন, ‘আমার দুই ফুটবলারের মধ্যে সম্পর্ক ঠিকই আছে। আমি ওদের বিষয়টা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখব। মেসি কখনো কাউকে দোষারোপ করেনি। বিশ্বকাপ ফাইনালের পর যা দেখেছি, তাতে কখনোই মনে হয়নি মেসি কাউকে বিদ্রুপ করার চেষ্টা করছে। এ রকম মনে হওয়ার কারণ একজনের আচরণ। সে হলো আর্জেন্টিনার গোলকিপার।’

এ সময় গালতিয়ের আরও বলেন, ‘আমার কাছে খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। এমবাপ্পে হেরে গেলেও ফাইনালে সে দারুণ ফুটবল খেলেছে। এ রকম একটা ম্যাচে হারলে হতাশ তো হবেই। তাও খেলার শেষে ও (এমবাপ্পে) মেসিকে অভিনন্দন জানিয়েছিল। মেসির আচরণও ছিল সহজ। এটা আমাদের ক্লাব এবং দলের জন্য খুবই ভালো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...