| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিরিজ খেলতে ৬ বছর পর বাংলাদেশে আসছে ইংল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৮ ১৩:৪১:৩৫
সিরিজ খেলতে ৬ বছর পর বাংলাদেশে আসছে ইংল্যান্ড

এখন অবশ্য সবকিছুই চূড়ান্ত। ছয় বছর পর আবারও বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। মার্চে টাইগারদের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে তারা।

ইংলিশদের সফরের শুরুটা হবে ওয়ানডে দিয়ে। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। অবশ্য দুই দলের জন্য কেবলই তা নিয়মরক্ষার ম্যাচ। কেননা ২০২৩ বিশ্বকাপে নিজেদের জায়গা আগেই নিশ্চিত করে রেখেছে দুই দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম দুটো ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১ ও ৩ মার্চ। শেষ ম্যাচটি গড়াবে আগামী ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড।

৯ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ১২ ও ১৪ মার্চ শেষ দুটি টি-টোয়েন্টিয়ার জন্য আবারও ঢাকায় ফিরবে দুই দল।

সিরিজটি নিয়ে ইসিবির সিইও ক্লের কনর বলেন, ‘এটা রোমাঞ্চকর যে, ২০১৬ সালের পর প্রথমবার বাংলাদেশ সফরে যাবে ইংল্যান্ড সাদা বলের ক্রিকেটাররা। এই সফর ঘিরে ঢাকা ও চট্টগ্রামে যে আবহ থাকবে, সেটি দুর্দান্ত। ক্রিকেটের প্রতি অসাধারণ আবেগ কাজ করে বাংলাদেশ জুড়ে এবং দেশের মাটিতে দুর্দান্ত রেকর্ড থাকা একটা দলের বিপক্ষে আমরা কঠিন চ্যালেঞ্জ আশা করছি। ’

২০১৬ সালের অক্টোবরে শেষবার বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করতে হয় তাদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...