| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যে দিন পিএসজিতে যাচ্ছে মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৮ ১৩:৩৪:০৫
যে দিন পিএসজিতে যাচ্ছে মেসি

আগামীকাল লিগ ওয়ানে স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচে খেলার জোর সম্ভাবনা আছে তাদের। তবে থাকছেন না লিওনেল মেসি। থাকবেন কি করে, তিনি তো এখনো ক্লাবেই যোগ দেননি।

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে বাড়তি ছুটি দিয়েছে পিএসজি। তাই এখনো আর্জেন্টিনাতেই আছেন মেসি। উদযাপন করেছেন বড়দিন, নতুন বছরেও নিজ বাড়িতে থাকবেন। তাহলে মেসি পিএসজিতে ফিরবেন কবে? তা জানতে কৌতুহলের শেষ নেই! অবশেষে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের পরিষ্কার করেছেন সব।

আগামী ২ বা ৩ জানুয়ারি পিএসজিতে ফিরবেন মেসি। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জানুয়ারি অঁজের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে তাকে। গালতিয়ের বলেন, ‘মেসি বিশ্বকাপে বড় সময় কাটিয়েছে। তার জয় ও আর্জেন্টিনায় উদযাপনের কারণে তাকে ১ জানুয়ারি পর্যন্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী ২ বা ৩ জানুয়ারি সে আমাদের সঙ্গে যোগ দেবে। ’

পিএসজির হয়ে প্রথম মৌসুমে নিষ্প্রভ থাকলেও চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। ১৯ ম্যাচে ১২ গোল করেছেন তিনি। গুঞ্জন আছে, ফরাসি ক্লাবটির সঙ্গে আরও এক মৌসুমের জন্য নতুন চুক্তি করবেন এই ফরোয়ার্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...