| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে হুঁশিয়ারি দিল এমবাপ্পে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৭ ১৬:০৯:০৬
নতুন করে হুঁশিয়ারি দিল এমবাপ্পে

ব্রাজিলের তারকা নেইমারের সঙ্গে এমবাপ্পের সম্পর্ক ভালো নয় এটা পুরনো খবর। এ ছাড়া পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়েরের সঙ্গেও ফরাসি তারকার সম্পর্ক ভালো যাচ্ছে না বলেও গুঞ্জন ছিল। নতুন তিন শর্ত দিয়ে সেটিও পরিষ্কার করে দিলেন কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।

এর মধ্যেই আবারও গুঞ্জন উঠেছে ইউরোপের মধ্যবর্তী দলবদলের স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন ফরাসি স্ট্রাইকার। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কার এই খবর উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি সরাসরি জানিয়ে দিয়েছে কিলিয়ান এমবাপ্পেকে আর তারা চাইছে না।

কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে গত মৌসুম শেষে মাদ্রিদে পাড়ি জমানোর কথা থাকলেও তা করেননি এমবাপ্পে। উল্টো পিএসজির সঙ্গে বাড়িয়ে নিয়েছেন চুক্তির মেয়াদ। পিএসজির সঙ্গে এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত।

স্প্যানিশ গণমাধ্যম ওকে ডায়েরিও তাদের প্রতিবেদনে জানায় ক্লাবের বর্তমান পরিবেশ নিয়ে সন্তুষ্ট নন এমবাপ্পে। পিএসজিতে থাকতে নতুন তিনটি শর্ত দিয়েছেন তিনি।

এরই মধ্য প্রথম ও অন্যতম ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় বর্তমান কোচ ক্রিস্টোফ গালতিয়ারের বদলে জিনেদিন জিদানকে কোচ করতে হবে। আর তৃতীয় শর্ত হচ্ছে সতীর্থ হিসেবে ইংলিশ তারকা হ্যারি কেনকে দলে ভেড়াতে হবে। যদিও এ ব্যাপারে ফরাসি ক্লাবটির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পিএসজিতে থাকতে এমবাপ্পের নতুন তিন শর্ত১. নেইমারকে বিক্রি করতে হবে

২. ক্রিস্টোফ গালতিয়েরের পরিবর্তে জিনেদিন জিদানকে কোচ করতে হবে

৩. হ্যারি কেনকে পিএসজিতে আনতে হবে

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...