| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শেষ হল ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ, জেনে নিন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৬ ২১:৩৮:২৩
শেষ হল ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ, জেনে নিন ফলাফল

পয়েন্ট তালিকায় চারে থেকে লিগ শুরু করে টটেনহাম। স্পারদের প্রতিপক্ষ ছিল দশম স্থানে থাকা ব্রেন্টফোর্ড। সব বিভাগে সেরা খেলোয়াড় পেলেও গোলপোস্টে হুগো লরিসকে পায়নি টটেনহাম। প্রতিপক্ষের মাঠে বেঞ্চ গরম করেই সময় পার করেছেন বিশ্বকাপের ফাইনাল খেলা ফরাসি গোলরক্ষক।

লরিসের পরিবর্তে টটেনহামের গোলমুখে ছিলেন ইংলিশ-গ্লাভসম্যান ফ্রেজার ফরস্টার। যাকে ফাঁকি দিয়ে দুই অর্ধে দুইবার অতিথিদের জাল কাঁপায় ব্রেন্টফোর্ড। ১৫ মিনিটে জানেলের গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন টনি।

৬৫ মিনিটে ক্লেমেন্ট লংলের পাস ধরে দারুণ হেডে স্কোরলাইন ২-১ করেন হ্যারি কেইন। ৭১ মিনিটে ম্যাচে সমতা (২-২) টানেন পিয়েরি-এমিল হজবার্গ। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচ থাকে অমীমাংসিত।

১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানেই রয়েছে টটেনহ্যাম। সেখানে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে উঠে এসেছে ব্রেন্টফোর্ড। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...