| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির পুরুষ টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এই প্রথম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৬ ১৬:৪৩:৫৮
আইসিসির পুরুষ টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এই প্রথম

করাচিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। কিন্তু ১৯ রানের ভেতরই হারিয়ে ফেলে দুই উইকেট। দুই ব্যাটারই ব্লান্ডেলের স্টাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন। পুরুষদের টেস্টে কোনো দলের প্রথম দুই ব্যাটার স্টাম্পিংয়ে আউট হওয়ার ঘটনা এবারই প্রথম।

দিনের চতুর্থ ওভারেই স্পিনার এজাজ প্যাটেলের হাতে বল তুলে দেন কিউই অধিনায়ক টিম সাউদি। এজাজের তৃতীয় বলেই স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন ওপেনার আব্দুল্লাহ শফিক। সপ্তম ওভারে শান মাসুদকে ফেরান মাইকেল ব্রেসওয়েল।

সর্বোপরি টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা। ১৯৭৬ সালে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া নারী দলের টেস্টে এমনটা ঘটেছিল।

এদিকে, এই টেস্টের মধ্য দিয়ে পাকিস্তানের ২০ বছরের অপেক্ষার অবসান ঘটালো নিউজিল্যান্ড। সবশেষ ২০০২ সালে পাকিস্তানের মাটিতে খেলেছিল তারা। অন্যদিকে চার বছর পর আবারও টেস্ট খেলার সুযোগ পেলেন পাকিস্তান উইকেটকিপার সরফরাজ আহমেদ। ক্যারিয়ারের ৫০ তম ম্যাচ হলেও ঘরের মাটিতে এটাই তার প্রথম টেস্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...