প্রেসিডেন্টের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মেসিরা
এর আগে ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের পর প্রেসিডেন্ট ভবন থেকে আর্জেন্টিনা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। ফ্রান্সকে পেনাল্টি শুট আউটে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে আলবিসেলেস্তারা। পূর্বের রেওয়াজ অনুযায়ী মেসি-ডি মারিয়াদের বরণ করে নিতে সবরকম প্রস্তুতি নিয়ে রেখে ছিল প্রেসিডেন্ট ভবন।
কিন্তু আর্জেন্টিনার শীর্ষ গণমাধ্যমের দাবি প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের আমন্ত্রণপত্র পাঠানো হয় আর্জেন্টাইন ফুটবলপ্রধান ক্লদিও তাপিয়ার কাছে। কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার আশঙ্কায় প্রেসিডেন্ট ভবনে না গিয়ে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বকাপের শিরোপা জয়ের উৎসব করার সিদ্ধান্ত নেয়ে এএফএ।
অবশ্য এ নিয়ে কোনো রকম ক্ষোভ প্রকাশ করেননি প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। দেশটির একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট কার্যালয়ে আসতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়ার কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছিল। আর আসা, না আসাটা পুরোপুরি ফুটবলারদের হাতেই ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু তারা আসেনি। এ নিয়ে কোনো সমস্যা নেই। ব্যাপারটি পুরোপুরি তাদেরই, এটি স্বাভাবিক। আমি এতে কিছুই মনে করিনি।’
এ সময় তিনি আরও যোগ করেন, ‘আমি নিতান্তই একজন ফুটবলভক্ত। আমি কখনোই চাই না, কেউ ফুটবলের সঙ্গে দেশের রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলুক। আমি ফুটবল ফুটবলের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায় রাখতেই পছন্দ করি।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
