| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সিরিজ হারার পরে টেস্ট নিয়ে সুখবর দিল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৬ ১১:০০:৫৯
সিরিজ হারার পরে টেস্ট নিয়ে সুখবর দিল বিসিবি

ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ মৌসুম। একটি জয় ও একটি ড্রয়ের সঙ্গে ভারতের সঙ্গে লড়াই করাটাকেই অর্জন হিসেবে দেখছে বাংলাদেশ। গতকাল আলাদা কোচের ভাবনা নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের একজন কোচ দরকার, যে টেস্ট ক্রিকেটের জন্য ভালো।

ওয়ানডেতে আমরা ভালোই করছি। সেটার দিকেও নজর রাখা দরকার, কারণ, বিশ্বকাপ খুবই কাছে, ২০২৩ সালে। পাশাপাশি আমরা চাই টেস্ট দলের টিম ম্যানেজমেন্টে যারা থাকবেন, তারা যেন ইমপ্যাক্ট রাখতে পারেন।’ টি-টোয়েন্টিতে শ্রীরামের অন্তর্ভুক্তিতে ইমপ্যাক্ট, ইনট্যান্টসহ নানা বিষয়ে কাজের কথা বলেছিল বিসিবি। এবার টেস্টেও সেরকম কিছু চায় তারা।

জালাল ইউনুস বলেছেন, ‘কোচের যাতে দলের ওপর ইমপ্যাক্ট থাকে, দলের মধ্যে তার ইনফ্লুয়েন্স থাকে, প্রভাব থাকে। আমাদের এ ধরনের কোচ দরকার। আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন।’

সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের উন্নতি দেখা মিলেছে। তবে লড়াইয়ের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন বিসিবির এ পরিচালক। তার মতে, ‘আমরা অবশ্যই চাইব একটা শক্তিশালী দল। মানসম্পন্ন ক্রিকেট খেলতে হবে, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। এমন নয় যে, আমরা টেস্ট খেলছি স্রেফ খেলার জন্য। নিচের র‌্যাঙ্কের দলের সঙ্গে জিতে খুশি হচ্ছি, আনন্দ করছি, এমন নয়। আজ (গতকাল) যেমন ভারতের সঙ্গে, ইট ওয়াজ ভেরি ক্লোজ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...