মেসির সেই বিতর্কিত গোল নিয়ে যে কোঠর জবাব দিলেন রেফারি
লুসাইল স্টেডিয়ামে গত রোববার রোমাঞ্চ, উত্তেজনায় ভরা ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।
রুদ্ধশ্বাস লড়াইয়ের ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হয়। পরে অতিরিক্ত সময়েও ছড়ায় রোমাঞ্চ। ৩-৩ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউট। যেখানে ফরাসিদের হারিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্ব জয়ের স্বাদ পায় আলবিসেলেস্তেরা।
পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করার কৃতিত্ব গড়েন মার্চিনিয়াক। কিন্তু তার দায়িত্বে সন্তুষ্ট নন ফরাসি সমর্থকরা। ফ্রান্সের গণমাধ্যমে কড়া সমালোচনা করা হয় রেফারির। যেখানে অভিযোগ করা হয়, অতিরিক্ত সময়ে করা মেসির গোলটি বাতিল করা উচিত ছিল মার্চিনিয়াকের।
কারণ হিসেবে তারা উল্লেখ করে, বল জালে জড়ানোর আগেই মাঠে ঢুকে গিয়েছিলেন আর্জেন্টিনার বেঞ্চের দুই খেলোয়াড়। ফরাসি ক্রীড়া পত্রিকা লেকিপে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশনের ৩ নম্বর বিধির ৯ নম্বর অনুচ্ছেদ তুলে ধরে। যেখানে বলা আছে, বল জালে জড়ানোর আগে বেঞ্চের কোনো খেলোয়াড় যদি মাঠে ঢুকে পড়ে, তাহলে গোলটি বাতিল করতে হবে রেফারিকে।
চলমান এই চর্চা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় মার্চিনিয়াককে। তাকে নিয়ে চলা সমালোচনার জবাব ব্যতিক্রমভাবে দেন ৪১ বছর বয়সী এই রেফারি।
নিজের মোবাইল ফোন বের করে একটি স্ক্রিনশট দেখান তিনি সাংবাদিকদের। যেখানে দেখা যায়, মাঠে ঢুকে এমবাপের একটি গোল উদযাপন করছেন ফ্রান্সের বেঞ্চের ৭ জন খেলোয়াড়।
“ফরাসিরা এই ছবিটির কথা তো উল্লেখ করেনি। যেখানে দেখা যাচ্ছে যে, এমবাপের একটি গোল করার সময় মাঠে সাতজন ফরাসি (বেঞ্চের) খেলোয়াড় অবস্থান করছেন।”
শুধু মার্চিনিয়াককের সমালোচনায় ক্ষান্ত নেই ফরাসিরা। ম্যাচ পরিচালনায় ভুল উল্লেখ করে ফাইনালটি আবারও আয়োজনের জন্য অনলাইনে একটি পিটিশনে স্বাক্ষর গ্রহণ চালু করা হয়েছে। যেখানে এরই মধ্যে ২ লাখ ২০ হাজার জন স্বাক্ষর করেছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
