| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে প্রথমবার ৩ বাংলাদেশি, দেখে নিন কে কোন দলে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৪ ১৫:১১:১১
আইপিএলে প্রথমবার ৩ বাংলাদেশি, দেখে নিন কে কোন দলে

গতকাল শুক্রবার ভারতের কোচি অনুষ্ঠিত মিনি নিলামের শেষ মুহূর্তে বাংলাদেশি দুই তারকাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এতে প্রথমবারের মতো একই আসরে আইপিএল মাতাবেন বাংলাদেশের তিনজন।

প্রথম দফায় অবিক্রীত ছিলেন সাকিব ও লিটন। তবে শেষ বেলায় দু’জনকেই তাঁদের ন্যূনতম দামে কিনেছে কলকাতা। সাকিবকে ১ কোটি ৫০ লাখ এবং লিটনকে ৫০ লাখ রুপিতে কিনল দু’বারের আইপিএল চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ককে পাওয়ায় কেকেআরের ভারসাম্য বাড়বে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে, লিটন উইকেট কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতে দলের ইনিংস ওপেন করতে পারেন।

তবে বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। উল্লেখ্য, আন্তর্জাতিক সূচির কারণে পুরো আইপিএল খেলতে পারবেন না বাংলাদেশি ক্রিকেটাররা। এরপরও হাতে টাকা কম থাকা শেষবেলায় বাংলাদেশের দুই ক্রিকেটারকে নিয়ে দলের শক্তি বাড়িয়ে নেয় কেকেআর।

এর আগে ২০০৯ এবং ২০১০ সালের আইপিএল নিলামেও দল পাননি সাকিব। ২০১১ থেকে ২০১৭ এবং ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলেছেন তিনি।

২০১৮ এবং ২০১৯ মৌসুমে বিশ্বসেরা অলরাউন্ডার খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। ২০২১ সালে ৩ কোটি ২০ লাখ টাকা দিয়ে দলে নিয়েছিল কলকাতা। আর এবারই প্রথম আইপিএলে খেলেবেন লিটন দাস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...