| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল ঢাকা টেস্টের দ্বিতীয় দিন, দেখুন সর্বশেষ ফয়ালফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৩ ১৭:১০:৪৬
শেষ হল ঢাকা টেস্টের দ্বিতীয় দিন, দেখুন সর্বশেষ ফয়ালফল

সাকিব আল হাসান, তাইজুল ইসলাম আর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৩১৪ রানে অলআউট হয় ভারত। এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় ২১৭ রানে। ফলে ৮৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

এর আগে ঋষভ পান্তের (৯৩) সেঞ্চুরি বঞ্চিত করান মিরাজ। এরপরই শ্রেয়াস আইয়ার (৮৭) এবং অক্ষর প্যাটেলকে (৪) সাজঘরে ফেরান সাকিব। এদিকে বাংলাদেশ উইকেটকিপার নুরুল হাসান সোহানের ভুলে বেঁচে যান ভারতের ব্যাটার শ্রেয়াস আইয়ার।

আবার গালিতে ক্যাচ তুললেও তা ধরতে ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজ। সুযোগ কাজে লাগিয়ে বড় জুটি গড়েছেন ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ার। দুজনের জুটি প্রথম ইনিংসে লিড নেয় সফরকারীরা।

আজ শুক্রবার মিরপুর টেস্টের বিনা উইকেটে ১৯ রানে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করেন দুই ওপেনার লোকেশ রাহুল এবং শুভমান গিল। দুজনকেই পরপর দুই ওভারে ফেরান তাইজুল ইসলাম। গিল ২০ এবং অধিনায়ক রাহুল করেন ১০ রান।

দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ভারত। সেই চাপ আরও বাড়ান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ব্যক্তিগত ২৪ রানে চেতেশ্বর পূজারাকে ফেরান তাইজুল। লাঞ্চ বিরতির পর ভারতীয় শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ।

উইকেটের পেছনে সোহানের হাতে ক্যাচ দেওয়ার আগে বিরাট কোহলির ব্যাট থেকে আসে ২৪ রান। ৯৪ রানে ৪ উইকেট হারানো ভারতকে পথ দেখান ঋষভ পান্ত ও শ্রেয়াস আইয়ার জুটি। দুজনে তুলে নিয়েছেন অর্ধশতক। এর আগে মিরপুরে টস জিতে প্রথম দিনেই ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...