| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘তুমি বিশ্বকাপ জিততে যাচ্ছ’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২২ ১৫:২৭:৪৪
‘তুমি বিশ্বকাপ জিততে যাচ্ছ’

পুজোতোতেও জনসমাগম এড়াতে পারেননি স্কালোনি। তাঁকে দেওয়া হয়েছে বিপুল সংবর্ধনা। হাজার হাজার মানুষ বরণ করে নিয়েছেন তাঁদের মাটির সন্তানকে। হাজার হাজার মানুষের জনসমাগমে বক্তৃতা দিতে হয়েছে। যোগ দিতে হয়েছে স্থানীয় সংবাদ সম্মেলনও। সেখানেই তিনি স্মরণ করেছেন তাঁর বাবাকে। বলেছেন, ‘বাবাই আমার জীবনের প্রথম কোচ। ফুটবল যা কিছু শিখেছি, সেটি তো বাবার কাছ থেকেই।’

বিশ্বকাপ দেখতে কাতারে যাওয়ার ইচ্ছা ছিল স্কালোনির বাবার। কিন্তু বয়স হয়ে গেছে, সে কারণেই এত দূর যেতে পারেননি। তবে স্কালোনি জানিয়েছেন, তিনি বিশ্বকাপ জিতে ফিরে বাবাকে তাঁর ইতিহাস গড়ার গল্পটা বলেছেন, ‘দেড় মাস আগে তাঁর সঙ্গে শেষবার যখন কথা হয়েছিল, তখনো জানতাম না, আমি বিশ্বকাপ জিততে যাচ্ছি। আমি বিশ্বকাপ জিতে বাবার সঙ্গে কথা বলেছি। ইতিহাস গড়ার কাহিনি শুনিয়েছি। তিনি দারুণ খুশি।’

স্কালোনিকে তাঁর বাবা দেড় মাস আগেই নাকি বলেছিলেন বিশ্বকাপ জয়ের কথা, ‘তিনি খুবই আশাবাদী মানুষ। সব সময়ই আশাবাদী। মনে পড়ছে, তিনি বিশ্বকাপের আগেই আমাকে বলেছিলেন যে আমরা বিশ্বকাপ জিততে যাচ্ছি। শেষ পর্যন্ত সেটিই হয়েছে।’

২০১৮ বিশ্বকাপের পর আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। সে সময় তাঁর নিয়োগ খুব একটা ‘স্বাগত’ ছিল না আর্জেন্টিনা ফুটবলে। ডিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তিও তাঁকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। আসলে কোচ হিসেবে নামডাক সেভাবে ছিল না আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক এই ফুটবলারের। তবে সব ভ্রুকুটি অগ্রাহ্য করে পাবলো আইমার আর ওয়াল্টার স্যামুয়েলকে সঙ্গে নিয়ে তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, এক বছর আগে জিতিয়েছিলেন কোপা আমেরিকার শিরোপা। কোপা ফিনালিসিমার শিরোপাও জিতেছে আর্জেন্টিনা। সিজার লুইস মেনোত্তি আর কার্লোস বিলার্দোর পর আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপজয়ী কোচ তিনি। মারিও জাগালো ও কার্লোস আলবার্তো পাহেইরার পর লাতিন অঞ্চলের তৃতীয় কোচ স্কালোনি, যিনি একই সঙ্গে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...