| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির মূল্য ৭০০ টাকার কম

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২২ ১৫:১৬:৩৪
মেসির মূল্য ৭০০ টাকার কম

আর্জেন্টিনার আর্থিক খাতবিষয়ক গণমাধ্যম এল ফিনান্সিরোর মতে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তকে ধরে রাখতে চাইছেন আর্জেন্টিনার আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা। মেসির প্রতিকৃতি দিয়ে আর্জেন্টিনার ১ হাজার পেসোর নোট প্রবর্তন করার প্রস্তাব করেছেন তারা।

এই নোটের ডিজাইনও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সেখানে দেখা যায় নোটের একপাশে মেসির হাস্যোজ্জ্বল মুখ এবং অটোগ্রাফের প্রতিকৃতি রয়েছে। অন্যপাশে বিশ্বকাপের ট্রফি হাতে উৎসবে মত্ত পুরো আর্জেন্টিনা দলের প্রতিকৃতি। তবে কবে নাগাদ এটি বাজারে আসবে, তার কিছুই জানানো হয়নি। যদিও এল ফিনান্সিরো তাদের প্রতিবেদনে এটি হাস্যকর প্রস্তাব বলে উল্লেখ করেছে।

রোববার কাতারের দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে শেষ হয় ৩৬ বছর বিশ্বকাপের ট্রফি জয়ের অপেক্ষা।

এর আগে লিওনেল স্কালনির অধীনে ২০২১ সালের কোপা আমেরিকার শিরোপা এবং ওয়েম্বলিতে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে প্রথম ফাইনালিসিমা জেতে আর্জেন্টিনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...