| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির বিশ্বকাপ জয় নিয়ে উচিত কথাটি বললেন ক্রুস

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২১ ১২:৫৬:১৫
মেসির বিশ্বকাপ জয় নিয়ে উচিত কথাটি বললেন ক্রুস

এবার সেই তালিকায় যোগ দিলেন টনি ক্রুস। রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডারের মতে, এবারের বিশ্বকাপটা মেসির পাওনা ছিল।

মেসিকে নিয়ে ক্রুসের এমন প্রশংসা বাড়তি গুরুত্ব রাখে। কারণ মেসির সাবেক ক্লাব বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন তিনি। দীর্ঘদিন তারা দুজন একে অন্যের প্রতিপক্ষ হিসেবে খেলেছেন। তবে মেসির হাতে বিশ্বকাপ দেখে বেশ খুশিই হয়েছেন ক্রুস। এক বেসরকারি টেলিভিশনকে তিনি বলেন, 'লিওনেল মেসির এটা (বিশ্বকাপ) পাওনা ছিল। '

'টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সের কথা বিবেচনা করলে, মেসির মতো এত ধারবাহিকভাবে ভালো খেলতে কাউকে দেখিনি। আপনাকে এটা মনে রাখতে হবে, সে কখনোই আমার পছন্দের কোনো ক্লাবের হয়ে খেলেনি, তার মানে আমি কিন্তু সিরিয়াস। '

২০১৪ বিশ্বকাপের ফাইনালে মেসির আর্জেন্টিনাকে হারিয়েই শিরোপা উৎসব করেছিল ক্রুসের জার্মানি। সেবার ফাইনালের একমাত্র গোলে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেন মারিও গোটশে।

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন ক্রুস। তবে তাকে ছাড়া জার্মানিও সাফল্য পায়নি। ২০১৮ বিশ্বকাপের পর এবারও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে জার্মানরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...