| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

"তোমার পায়ের ধুলো দিয়ে যাও" মেসিকে বললেন ‘চিরশত্রু’ ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২০ ২০:০৫:১৮
"তোমার পায়ের ধুলো দিয়ে যাও" মেসিকে বললেন ‘চিরশত্রু’ ব্রাজিল

ব্রাজিলের রিও ডি জেনেইরোর ফুটবল সংস্থার প্রেসিডেন্ট আদ্রিয়ানো হোসে ডস স্যান্টোস আমন্ত্রণ-বার্তায় লিখেছেন, “রিও ডি জেনেইরো রাজ্যের ফুটবল সংস্থা তোমাকে আমন্ত্রণ জানাতে পেরে গর্বিত যে মারকানার ওয়াক অফ ফেম-এ তুমি অংশ নাও। বিশ্বফুটবলে তোমার নাম অক্ষয় হয়ে থাকুক মারাকানায় পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনহো, রোনাল্ডোদের মত বিস্ময়-নামের সান্নিধ্যে।”

“মাঠ এবং মাঠের বাইরে মেসি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। সুন্দর, গৌরবোজ্জ্বল কেরিয়ার বিশ্বকাপ জয়ে আরও মহিমান্বিত হয়েছে। মেসিকে মারাকানার সম্মান জানানোর জন্য এর থেকে ভালো সময় আর হতে পারে না। বল পায়ে মেসি একজন জিনিয়াস।”

এই নিয়ে দ্বিতীয়বার ঐতিহাসিক মারাকানায় মেসিকে আসার জন্য আমন্ত্রণ জানানো হল। এর আগে ২০১৯-এ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হেরে যাওয়ার পরে মেসিকে ওয়াক অফ ফেম-এ আসার জন্য বলা হয়েছিল।

মেসি যদি মারাকানায় যেতে রাজি হন, বিখ্যাত একাধিক বিদেশি তারকার সঙ্গে নিজের নাম খোদাই করে নেবেন তারকা- চিলির এলিয়াস ফিগুয়েরা, উরুগুয়ের আলসেদিস ঘিঘিয়া এবং সেবাস্তিয়ান আবরিও এবং জার্মানির ফ্রাঙ্ক বেকেনবাওয়ার। ২০১৯-এ রোনাল্ডিনহোকে যখন সম্মান দেওয়া হয় মারাকানায়, সেই সময় তিনি বলেছিলেন, “এটা আমার কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...