| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এমন বিতর্কিত অঙ্গভঙ্গি নিয়ে যা বললেন মার্টিনেজ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২০ ১৫:৪৫:০৩
এমন বিতর্কিত অঙ্গভঙ্গি নিয়ে যা বললেন মার্টিনেজ

তবে শেষ পর্যন্ত নিজের ইস্পাত কঠিন মানসিকতায় অটল থাকতে পেরেছেন ‘বাজপাখি’ খ্যাত মার্টিনেজ। ফ্রান্সের শিরোপা স্বপ্ন ধূলিস্যাৎ করেছেন একা মার্টিনেজই। খেলার ১২২ তম মিনিটে ওয়ান টু ওয়ানে কলো মানিকে নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেছিলেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। আর্জেন্টিনার ডি বক্সে ফাঁকায় বল পেয়েও মার্টিনেজের অসাধারণ দক্ষতার কারণে গোলহীন থাকতে হয়েছে কলো মানিকে।

সে গোল হলে নিশ্চিতভাবে শিরোপার মেডেল আসতো কিলিয়ান এমবাপ্পেদের গলায়। এরপর টাইব্রেকারেও ফরাসি ফুটবলারদের শুট ঠেকিয়ে দিয়েছিলেন মার্টিনেজ। ফাইনালের মঞ্চে অতিমানবীয় পারফরম্যান্সের পাশাপাশি পুরো বিশ্বকাপের মঞ্চেই অসাধারণ ছিল ‘এমি ২৩’।

যার ফলে কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছিলেন লে আলবিসেলেস্তেদের এই গোলরক্ষকই। পুরস্কারের মঞ্চে গোল্ডেন গ্লাভস নিজের করে নিয়েই একটি অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন এমি মার্টিনেজ। গোল্ডেন গ্লাভসের ট্রফিটা নিজের গোপনাঙ্গের সঙ্গে ঠেকিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি।

এবার নিজেই জানিয়েছেন, কেনই বা এমন বিতর্কিত অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। এই আর্জেন্টাইন গোলরক্ষক জানিয়েছেন, ফরাসিরা তাকে দুয়োধ্বনি দিচ্ছিলেন বলেই এমন অঙ্গভঙ্গি করেছেন তিনি।

এই গোলরক্ষকের ভাষ্যে, ‘আমি এটা করেছিলাম কারণ ফরাসিরা আমাকে দুয়োধ্বনি দিচ্ছিলো। অ্যারোগেন্সি আমার বিপক্ষে কাজ করে না। পেনাল্টি শুটআউটে শান্ত থাকাই আমার কৌশল ছিল। জানতাম, শান্ত থাকতে পারলে সেভ করতে পারবো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...