| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ হাতে নিয়ে মাকে জড়িয়ে উচ্ছ্বাস মেসির

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৯ ২১:৫৮:০৯
বিশ্বকাপ হাতে নিয়ে মাকে জড়িয়ে উচ্ছ্বাস মেসির

এমবাপে অবশ্য ট্র্যাজিক নায়ক হিসাবেই থেকে যাবেন। ম্যাচ শুরুর আগে মেসি-এমবাপে দুজনেই গোল্ডেন বুটের লড়াইয়ে ছিলেন। তবে ম্যাচের শেষে এমবাপের নামের পাশে ৮, মেসির পাশে ৭ গোল। আর টপ স্কোরার হওয়ার সৌজন্যে গোল্ডেন বুটের মালিক এমবাপে। টুর্নামেন্টের সেরা প্লেয়ার হিসাবে মেসির দখলে অবশ্য গোল্ডেন বল। ১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসাবে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হ্যাটট্রিক করে গিয়েছিলেন। মেসি ফাইনালে জোড়া গোল করলেন।

রবিবার ফিফা বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার ৩৬ বছরের খরার অবসান হল। ম্যাচ শেষে চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্রই আলোচিত হচ্ছেন ফুটবলের ইশ্বর লিওনেল মেসি। একই সঙ্গে তার বেশ কিছু ভিডিও ভাইরালও হচ্ছে। এদিকে, এমনই একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও সামনে এসেছে যাতে তিনি তার মাকে জড়িয়ে ধরে আছেন। আর এই আবেগঘন ভিডিও নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

রবিবার ফিফা বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারানোর পর মেসির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যাতে দেখা যায় ম্যাচের পর মেসি তার মাকে মাঠে আসতে দেখেই তিনি মায়ের দিকে ছুটে আসেন এবং তাকে আদর করে জড়িয়ে ধরেন। এই মুহূর্তটি গোটা বিশ্বের মানুষের মন ছুঁয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যায় মেসি তার মাকে কতটা শ্রদ্ধা করেন এবং ভালবাসেন।১৯৭৮ ও ১৯৮৬-এর পর ২০২২, ৩৬ বছরের খরার অবসান।

সেরার সেরা শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা। জয়ের নায়ক অবশ্যই লিওনেল মেসি। এ ছাড়া আর্জেন্টিনা তিনবার (১৯৩০, ১৯৯০, ২০১৪) রানার্সআপ হয়েছে। এর আগে ফ্রান্স ১৯৯৮ ও ২০১৮ সালে চ্যাম্পিয়নের খেতাব জেতে। মেসি বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে দুবার গোল্ডেন বল পুরস্কার জিতেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...