| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এমবাপ্পেকে এক খোঁচা দিলেন মার্তিনেজ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৯ ১৫:৪০:৩৩
এমবাপ্পেকে এক খোঁচা দিলেন মার্তিনেজ

গতকাল আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর পুরস্কারমঞ্চে সেরা গোলকিপারের ট্রফি হাতে নেওয়ার পর সেই দুরন্তপনার কিছুটা দেখিয়েছেন। তবে সবচেয়ে মজা করেছেন ড্রেসিংরুমের উদ্‌যাপনে। ড্রেসিংরুম কাঁপিয়ে নাচে-গানে শিরোপা-জয় উদ্‌যাপন করছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।

সেই উদ্‌যাপন হঠাৎ করেই থামিয়ে দেন মার্তিনেজ।

কিছুক্ষণের জন্য উদ্‌যাপন থামিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এরপর ফাইনালে দুর্দান্ত এক হ্যাটট্রিক করা ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পেকে দেন এক খোঁচা। সতীর্থদের দিকে তাকিয়ে তিনি বলে ওঠেন, ‘এক মিনিটের নীরবতা।’ এটুকু বলে মার্তিনেজ ক্ষণিকের জন্য থামেন। এরপর গানের সুরে বলেন, ‘এমবাপ্পের জন্য, যে মরে গেছে!’

লুসাইল আইকনিক স্টেডিয়ামে গতকালের ফাইনালে আর্জেন্টিনাকে বেশ ভুগিয়েছেন এমবাপ্পে। ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে লিওনেল মেসির ২৩ মিনিটের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩৬ মিনিটে আনহেল দি মারিয়া ব্যবধান দ্বিগুণ করেন।

সবাই যখন ভাবছিলেন, ফাইনালটাকে একপেশে বানিয়ে শিরোপা জিততে যাচ্ছে আর্জেন্টিনা, তখন জেগে ওঠেন এমবাপ্পে। ৯৭ সেকেন্ডের মধ্যে জোড়া গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান তিনি।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও নাটক। ১০৮ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোলটি করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। আবার এমবাপ্পে এগিয়ে আসেন ফ্রান্সের ত্রাতা হয়ে। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে। সেখানেও প্রথম শট থেকেই গোল পান এমবাপ্পে। তবে কিংসলি কোমানের শট ফিরিয়ে দেন মার্তিনেজ। এরপর অরিলিয়ে চুয়ামেনি বাইরে মারেন। আর্জেন্টিনা টাইব্রেকার জিতে যায় ৪-২ ব্যবধানে।

সব মিলিয়ে এমবাপ্পের হ্যাটট্রিকের কারণেই শিরোপা জয়ের আগে এতটা ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। এ কারণেই হয়তো ফরাসি স্ট্রাইকারকে অমন খোঁচা দিয়েছেন মার্তিনেজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...