| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘তার পাশে আছে ১০ যোদ্ধা।’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৮ ১৪:৫২:৩৬
‘তার পাশে আছে ১০ যোদ্ধা।’

তার আগে প্রস্তুত মেসিরাও। শুরুটা সৌদির সঙ্গে বড় এক অঘটনের হার দিয়ে। এরপর আর্জেন্টিনা যেন তেতে ওঠা এক দল। টানা পাঁচ জয়ে মিলেছে ফাইনালের টিকিট। শিরোপা জিততে মরিয়া আর্জেন্টিনা। যতটা না দল, তার চেয়ে বেশি যেন লিওনেল মেসি। তারকা এই ফুটবলারের হাতে সোনালি ট্রফি দেখতে চান সতীর্থরাও। গত জুনেই যেমন আগাম হুমকি দিয়ে রেখেছিলেন আর্জেন্টিনার গোলবারের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ। বলেছিলেন, ‘আমরা সবাই সিংহ। লড়ব তার (মেসি) জন্য। তার (মেসি) পাশে আছে ১০ যোদ্ধা।’

দলের উঠতি তারকা ফুটবল ম্যাক অ্যালিস্টারও মনে করছেন ট্রফিটা উঠবে মেসির হাতেই। ব্রাজিল বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর টানা দুই বছর কোপার ফাইনালে টাইব্রেকে হার। রাগে-ক্ষোভে-অভিমানে অবসরে যাওয়া মেসিকে আবার ফিরে এসেছেন আকাশি-নীল জার্সিতে। ট্রফি জিতে ফুটবলের মহানায়ককে তৃপ্ত করতে চান অ্যালিস্টার।

মজার একটা অভিজ্ঞতাও শেয়ার করেছেন অ্যালিস্টার। একসময় দলে তাকে ডাকা হতো কোলো বলে। আর্জেন্টিনায় শব্দটির অর্থ আদা। এমন ডাক তার পছন্দ হতো না। তার পাশে মেসি তখন দাঁড়িয়েছিলেন। অ্যালিস্টার বলেন, ‘মনে আছে আমাকে সবাই কোলো বলে ডাকত। আমি পছন্দ করতাম না। একদিন সে (মেসি) সবাইকে বলল, এই নামে যেন তাকে ডাকা না হয় আর।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...