| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘বিশ্বকাপের একটি শিরোপা প্রাপ্য মেসির’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৮ ১১:৫৯:৫৪
‘বিশ্বকাপের একটি শিরোপা প্রাপ্য মেসির’

আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার লড়াই দিয়ে রোববার পর্দা নামবে কাতার বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ক্যারিয়ার জুড়ে তো বটেই, ৩৫ বছর বয়সে এসেও লিওনেল মেসি যে পারফরম্যান্স দেখাচ্ছেন তাতে মুগ্ধ ফ্লিক। জার্মানির কোচের মতে, এবারের বিশ্বকাপের দাবিদার আর্জেন্টাইন মহাতারকা। তবে ফাইনালে নিরপেক্ষ থাকতে চান ফ্লিক।

ভুরিভুরি রেকর্ড, অর্জন, কীর্তি রয়েছে মেসির নামের পাশে। ক্লাব ও জাতীয় দলের হয়ে পেয়েছেন প্রায় সব শিরোপার স্বাদ। কেবল বিশ্ব সেরার সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরা হয়নি তার। এবারই সেই অপূর্ণতা ঘুচানোর শেষ সুযোগ মেসির সামনে।

বিশ্বকাপের আগেই ইঙ্গিত দিয়েছিলেন, কাতার আসরই বিশ্ব সেরার মঞ্চে তার শেষ। সেমি-ফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পর সেটা নিশ্চিতও করে দেন তিনি। সময়ের সেরা তো বটেই, অনেকের চোখে সর্বকালের সেরাদের একজন মেসি। তার নামের পাশে তাই বিশ্বকাপ জয়ের কীর্তি দেখতে চাওয়ার লোকের অভাব নেই।

ফ্লিকও বললেন, সেই কথাই। তার মতে, বিশ্বকাপের একটি শিরোপা প্রাপ্য মেসির।

“কেউ যদি ফুটবল রোমান্টিক হয়, তাহলে সে চাইবে লিওনেল মেসি জিতুক। কারণ মেসি গত ১০ বছরের সবচেয়ে অসাধারণ খেলোয়াড়। এই বয়সে সে এখনও নিজের মান দেখিয়ে চলেছে।”

“দুই দলই ফাইনালে থাকার যোগ্য। যদিও মেসি তার শেষ বিশ্বকাপে শিরোপা পাওয়ার দাবিদার। আমি এখানে নিরপেক্ষ। তবে অবশ্যই কিংসলে কোমান, বাঁজামাঁ পাভার্দ এবং লুকা এরনঁদেজের মতো খেলোয়াড় যাদের আমি কোচিং করিয়েছি তাদের সঙ্গে আমার একটি বিশেষ বন্ধন রয়েছে। দুর্ভাগ্যবশত তারা চোটাক্রান্ত।”

ফ্লিকের জার্মানি এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এনিয়ে টানা দুই আসরে শেষ ষোলোয় উঠতে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...