| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

মঠে নামছে মরক্কো-ক্রোয়েশিয়া, দুই দলের লড়াইয়ে এগিয়ে যারা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৭ ১৬:২৫:৩৪
মঠে নামছে মরক্কো-ক্রোয়েশিয়া, দুই দলের লড়াইয়ে এগিয়ে যারা

শনিবার (১৭ ডিসেম্বর) দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ এবারের বিশ্বকাপে ইতিহাস গড়া দ্য অ্যাটলাস লায়ন্সরা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর থেকে বেশ এগিয়ে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার অবস্থান ১৪ আর ৩৪-এ মরক্কো।

চলতি বিশ্বকাপে একই গ্রুপে ছিল দল দুটি। ‘এফ’ গ্রুপে আল বায়েত স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের মধ্যকার ওই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। পরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মরক্কো আর রানার্সআপ হয়ে ক্রোয়েশিয়া নকআউটে জায়গা করে নিয়েছিল।

শেষ ষোলোয় জাপান ও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় লুকা মদ্রিচের দল। তবে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায় কোকাস্তিদের।

এর আগেও একবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছিল ক্রোয়েশিয়া। ১৯৯৮ বিশ্বকাপের ওই ম্যাচে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছিল ক্রোয়াটরা।

অন্যদিকে অন্যদিকে শেষ ষোলোয় ম্যাচে স্পেনকে টাইব্রেকারে হারানোর পর ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় আশরাফ হাকিমিরা। তবে সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে আফ্রিকান দেশটির স্বপ্ন ভেঙে যায়।

বিশ্বকাপের আগে অতীতে একবারই পরস্পরের মুখোমুখি হয়েছিল দল দুটি। ১৯৯৬ সালের কিং হাসান ইন্টারন্যাশনাল কাপের সেমিফাইনালে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। পরে ক্রোয়াটরা টাইব্রেকারে মরক্কোকে ৭-৬ গোলে পরাজিত করেছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...