| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

রেকর্ড গড়ে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৭ ১০:১০:২২
রেকর্ড গড়ে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর

এদিকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড ৪১৮ রান। আর টাইগাররা কখনোই ২১৫ রানের বেশি তাড়া করে টেস্ট জেতেনি। এ ছাড়া ড্রয়ের ম্যাচে সাকিবরা সর্বোচ্চ ১৪২ ওভার খেলেছিল। তাই ভারতের সঙ্গে ড্র করতে হলেও খেলতে হবে অনন্ত ১৮০ ওভার।

চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে বিশ্বরেকর্ড করতে হবে। এমন সমীকরণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৪২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। ফলে জয়ের জন্য আরও ৪৭১ রান করতে হবে সাকিব আল হাসানের দলকে।

বিশ্বরেকর্ড গড়ে জয়ের লক্ষ্য নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। দুই টাইগার ওপেনার নাজমুল হাসান শান্ত ৩৬ রানে ও অভিষিক্ত জাকির হাসান ১৭ রানে ক্রিজে আছেন। ১৬ ওভার শেষে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৫৩ রান।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৩৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তবে এদিন স্কোরবোর্ডে আর মাত্র ১৭ রান যোগ করতেই ১৫০ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

ইনিংসে সর্বোচ্চ ২৮ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এ ছাড়া শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া মেহেদি হাসান মিরাজ ২৫ রান করেন। ভারতের পক্ষে বোলিংয়ে কুলদ্বীপ যাদব ৫ ও মোহাম্মদ সিরাজ ৩ উইকেট নেন।

বাংলাদেশকে ফলো অনে ফেলার সুযোগ থাকলেও তা না করে আবারও ব্যাটিংয়ে নামে ভারত। এবার টাইগার বোলারদের কোনো পাত্তা না দিয়ে ওপেনার শুভমান গিল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। এছাড়া আগের ইনিংসের সর্বোচ্চ ৯০ রান সংগ্রাহক চেতেশ্বর পূজারাও শতকের দেখা পান। ফলে ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।

অধিনায়ক লোকেশ রাহুল ২৩ রানে বিদায়ের পর গিল ১১০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তবে পূজারা ১০২ ও বিরাট কোহলি ১৯ রানে অপরাজিত থাকা অবস্থায় ইনিংস ঘোষণা করে দেন। বাংলাদেশের পেসার খালেদ আহমেদ ও স্পিনার মিরাজ ১টি করে উইকেটের দেখা পান।

দিনের শেষ বিকেলে বাংলাদেশের উইকেট তুলে নিয়ে বিপদে ফেলতে চেয়েছিল ভারত। তবে টাইগার দুই ওপেনার নাজমুল হাসান শান্ত আর জাকির হাসান দিনের শেষ দিকে ১২ ওভার ব্যাট করে কোনো বিপর্যয় হতে দেননি। ফলে বিনা উইকেটে ৪২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোরঃ চতুর্থ দিনে ২৩ ওভার শেষে বাংলাদেশ কোন উইকেট না হারিয়ে 71 রান সংগ্রহ করে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...