| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কাল মাঠে নামছে মরক্কো-ক্রোয়েশিয়া, দেখে নিন দুই দলের পরিসংখ্যান

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৬ ২২:০৮:৪৭
কাল মাঠে নামছে মরক্কো-ক্রোয়েশিয়া, দেখে নিন দুই দলের পরিসংখ্যান

প্রথম সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারে লুকা মদ্রিচের দল ক্রোয়েশিয়া। শেষ চারের আরেক ম্যাচে ফ্রান্সের কাছে আফ্রিকান দেশটি হেরে যায় ২-০ ব্যবধানে।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে সেমি-ফাইনালে হেরে যাওয়া এই দুই দল। আসরে প্রথম পর্বে একই গ্রুপে ছিল মরক্কো ও ক্রোয়েশিয়া।

আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী শনিবার ফের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের ইতিহাসে এবারই প্রথম সেমি-ফাইনালে খেলেছে মরক্কো। বিশ্ব সেরার মঞ্চে ক্রোয়াটদের সেরা সাফল্য ২০১৮ বিশ্বকাপে রানার্সআপ হওয়া।

ম্যাচটির আগে দেখে নেওয়া যাক দুই দলের আরও কিছু পরিসংখ্যান।

* প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে কাতার বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলেছে মরক্কো। ফাইনালের যাওয়ার লড়াইয়ে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে যায় দলটি।

* বিশ্বকাপে প্রথম আরব কোচ হিসেবে কোনো দলকে নকআউট পর্বে তোলার অসামান্য কীর্তি গড়েছেন মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগি।

* চলতি আসরে গ্রুপ পর্বে সাক্ষাৎ হয়েছিল মরক্কো ও ক্রোয়েশিয়া। ‘এফ’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়েছিল।

* এবারের আগে একবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে ক্রোয়েশিয়া। ১৯৯৮ আসরে ওই ম্যাচে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছিল ক্রোয়াটরা।

* সেমি-ফাইনালের আগে চলতি আসরে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় মরক্কোর জালে বল পাঠাতে পারেনি। আগের পাঁচ ম্যাচ তারা গোল খেয়েছিল একটি, গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে। গোলটি ছিল আত্নঘাতী।

* চোটে আক্রান্ত মরক্কোর তিন ডিফেন্ডার রোমাঁ সাইস, নায়েফ আগের্দ ও নুসে মাসাওয়ির ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

* এই বিশ্বকাপের আগে একবারই এই দুই দল একে অন্যের বিপক্ষে খেলেছিল। ১৯৯৬ সালে কিং হাসান ইন্টারন্যাশনাল কাপের সেমি-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৭-৬ গোলে জিতেছিল ক্রোয়েশিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...