| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালে জিতবে যে দল জানালেন ‘রোবট কাশেফের’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৬ ২১:৩৬:৩৮
বিশ্বকাপ ফাইনালে জিতবে যে দল জানালেন ‘রোবট কাশেফের’

এই ম্যাচ দুটিই ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের শেষ ম্যাচ। লুসাইলে চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা উঠার মধ্যদিয়ে পর্দা নামবে বিশ্বফুটবলের ২২তম আসরের।

আর্জেন্টিনা প্রথম সেমিফাইনালে গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে ও গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।

আগামী রোববার (১৮ ডিসেম্বর) হাইভোল্টেজ ফাইনালে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স মুখোমুখি হবে। এই ম্যাচে কে জিতে শিরোপা ঘরে তুলবে তা নিয়ে চলছে গবেষণা। উভয় দলের সামনেই রয়েছে নিজেদের জার্সিতে থ্রি স্টার লাগানোর সুযোগ।

তাই তো সাপোর্টাররা নিজ দলের পক্ষে গলা ফাটাচ্ছেন। এবার বিশ্বকাপের সেই হাইভোল্টেজ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করল আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ।

রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনালে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।

আল-জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ ফাইনালের ম্যাচে ফ্রান্সকে এগিয়ে রেখেছে। যেখানে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৪৯ শতাংশ আর ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫১ শতাংশ।

এটি শুধু একটি সফটওয়্যারের করা ভবিষ্যদ্বাণী। চলতি বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলের খেলার ধরণ, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে সম্ভাব্য ফলাফল নির্ণয় করেছে এই রোবট সফটওয়্যারটি। যদিও এই সফটওয়্যারের করা ৬২ ম্যাচের মধ্যে ৬৮ শতাংশ ফল মিলেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...