| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের রেফারি থাকবেন যিনি জানাল ফিফা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৬ ১০:৫২:৫৪
ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের রেফারি থাকবেন যিনি জানাল ফিফা

এই ম্যাচের রেফারি হিসেবে থাকবেন পোল্যান্ডের সায়মন মারচিনিয়াক। তিনি ফ্রান্স ও আর্জেন্টিনা দুই দলের ম্যাচেরই দায়িত্ব ছিলেন কাতার বিশ্বকাপের।

গ্রুপ পর্বে ডেনমার্কের বিপক্ষে ফ্রান্সের ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে রেফারি হিসেবে ছিলেন সায়মন। আর্জেন্টিনার শেষ ষোলোতে অস্ট্রেলিয়া ম্যাচেও দায়িত্ব ছিল তার। ওই ম্যাচেও ২-১ গোলে জয় পায় আলবিসেলেস্তরা।

পোল্যান্ডের এই রেফারি ২০১৮ সালের কিছু ম্যাচেও রেফারিংয়ের দায়িত্বে ছিলেন। এবারের দুই ম্যাচে কেবল পাঁচটি হলুদ কার্ড দেখিয়েছেন সায়মন। দেননি কোনো লাল কার্ড ও পেনাল্টি।

এবারের বিশ্বকাপে বেশ কয়েকজন রেফারিই বিতর্কিত হয়েছেন। তাদের মধ্যে একজন নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের আন্তনিও ম্যাথিও লাহুজ। এক ম্যাচেই তিনি কার্ড দেখান ১৫টি।

ফ্রান্সের বিপক্ষে খেলা সেমিফাইনাল ম্যাচের রেফারি চেসার রামোসের বিপক্ষে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে মরক্কো। এদিকে ফিফা জানিয়েছে, কাতারের আব্দুর রহমান আল জাসিম নেদারল্যান্ডস-মরক্কোর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের দায়িত্বে থাকবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...