আর্জেন্টিনা কাছে ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ী করলেন মদরিচ
৩৯ মিনিটে বিস্ময়সূচক গোলটি করেন জুলিয়ান আলভারেজ। প্রতি আক্রমণে নিজেদের অর্ধে বল ধরে প্রায় ৫০ গজ দৌড়ে বক্সের বাইরে তিন ক্রোয়াট ডিফেন্ডারকে চমকে দিয়ে তীরের মতো বক্সে ঢোকেন। লিভাকোভিচকে পরাস্ত করে গোলও করেন। ম্যাচ তখনই শেষ।
পরে আরও একটা গোল করে আর্জেন্টিনা। ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আলভারেজ। ওটা আসলে মেসির গোল। ডান প্রান্তে সাইডলাইনের কাছে বল ধরে ডিফেন্ডারকে চরকির মতো ঘোরালেন। পায়ের কারুকাজ দেখিয়ে বক্সে ঢুকলেন। তারপর মাখনের ভেতর ছুরি চালানোর মতো করে পাস দিলেন আলভারেজকে। গোল। আর্জেন্টিনা ৩-০ গোলে জিতে কাতার বিশ্বকাপের ফাইনালে উঠেছে। কিন্তু হারটা হজম করতে পারছে না ক্রোয়েশিয়া।
৩৩ মিনিটে দেওয়া পেনাল্টি নিয়ে রেফারির সমালোচনা করেছেন কোচ জ্লাতকো দালিচ। ওটাই খেলার ছন্দ নষ্ট করেছে বলে দাবি করেন তিনি, ‘সবকিছু আমাদের হাতে ছিল। প্রথম ৩০ মিনিট আমরা ভালো খেলেছিলাম। বলের দখল ছিল আমাদের পায়ে। আমরা দুরন্ত ফুটবল খেলছিলাম, সেটা হয়তো নয়। কিন্তু ম্যাচের ওপর দখল ছিল আমাদেরই। সেই সময় আমরা একটা গোল খাই, যেটা খুবই সন্দেহজনক। এমন পরিস্থিতি তৈরি হয় যে, পেনাল্টি দেওয়া হয়। খুব খারাপ সিদ্ধান্ত। ওই সিদ্ধান্তের সততা নিয়ে প্রশ্ন ওঠে। আমাদের গোলরক্ষক নিয়ম মেনেই যা করার করেছে। ওই পেনাল্টি থেকে গোলটাই ম্যাচের ফল পাল্টে দিল।’ ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদরিচও ম্যাচের রেফারি ড্যানিল ওরসাতোকে তুলাধুনা করেছেন। তিনি বলেন, ‘আমি রেফারি নিয়ে সাধারণত কিছু বলি না। কিন্তু এ ম্যাচের পর না বলে থাকতে পারছি না। আমার দেখা সবথেকে জঘন্য রেফারি। শুধু এ ম্যাচ নিয়ে বলছি না, আগেও এ রেফারি আমাদের ম্যাচ খেলিয়েছে। কোনো ভালো স্মৃতি নেই ওর সম্পর্কে। ও একটা জঘন্য রেফারি। আর্জেন্টিনাকে অভিনন্দন। ওদের কোনোভাবেই ছোট করা যাবে না। ফাইনালে যোগ্য দল হিসেবেই ওরা উঠেছে। কিন্তু প্রথম পেনাল্টিটা আমাদের সব শেষ করে দিল।’ পেনাল্টি নিয়ে প্রতিবাদ করায় লাল কার্ড দেখানো হয় দালিচের সহকারী মারিয়ো মানজুকিচকে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
