শুরুতেই নাজমুল-ইয়াসির অউট, দেখুন সর্বশেষ স্কোর
৩২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন তারা। ২ উইকেটে ৩৭ রান নিয়ে চা পানের বিরতিতে গেছে বাংলাদেশ দল। লিটন ২৪ আর জাকির ৯ রানে অপরাজিত।
মোহাম্মদ সিরাজের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত (০)। তিন নম্বরে সুযোগ পেয়ে সুবিধা করতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। ৪ রান করেন তিনি।
উমেশ যাদবের ১৩৯ গতির ডেলিভারিটি শরীরের বাইরে খেলতে গিয়ে ইনসাইডেজে বোল্ড হয়েছেন ইয়াসির। উড়ে যায় তার লেগ স্টাম্প।
এর আগে সেট ব্যাটার শ্রেয়াস আয়ারকে সকাল সকাল তুলে নিয়ে বেশ স্বস্তিতেই ছিল বাংলাদেশ। কিন্তু অষ্টম উইকেটে রবিচন্দ্রন অশ্বিন আর কুলদ্বীপ যাদব ৩৩.৩ ওভার খেলে গড়েন ৮৭ রানের বড় এক জুটি।
তাদের এই জুটিতে ভর করেই প্রথম ইনিংসে ৪০৪ রানের সংগ্রহ গড়েছে ভারত। মিরাজকে ছক্কা মেরে দলকে চারশ পার করে দেন উমেশ যাদব।
৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নামে ভারত। স্বীকৃত ব্যাটারদের মধ্যে ছিলেন কেবল শ্রেয়াস আইয়ার। সকাল সকাল সেই কাঁটা উপড়ে নেন এবাদত হোসেন। ১৯২ বলে ১০ বাউন্ডারিতে ৮৬ রান করেন আইয়ার।
২৯৩ রানে ভারত হারায় ৭ উইকেট। মনে হচ্ছিল, তিনশোর আশেপাশেই অলআউট হয়ে যাবে সফরকারিরা। কিন্তু লোয়াার অর্ডারের রবিচন্দ্রন অশ্বিন আর কুলদ্বীপ যাদব সেই হিসেব বদলে দেন। ২০০ বল খেলে তারা গড়ে ফেলেন ৮৭ রানের গুরুত্বপূর্ণ এক জুটি।
অবশেষে এই জুটিটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। টাইগার অফস্পিনারকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন অশ্বিন, উইকেটরক্ষক নুরুল হাসান সোহান সহজেই ভেঙে দেন স্টাম্প। ১১৩ বলে ২টি করে চার-ছক্কায় অশ্বিনের ইনিংসটি ছিল ৫৮ রানের।
অশ্বিন আউট হওয়ার পর অবশ্য কুলদ্বীপও বেশিক্ষণ টিকতে পারেননি। পরের ওভারেই তাইজুল এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তাকে (৪০)। ১৩৩.৫ ওভারে ভারত অলআউট হয় ৪০৪ রানে।
বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম আর মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ৪টি করে উইকেট।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
