| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবশেষে মিরাজের ফাঁদে অশ্বিনের বিদায়, দেখুন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৫ ১৩:২১:৪৯
অবশেষে মিরাজের ফাঁদে অশ্বিনের বিদায়, দেখুন সর্বশেষ স্কোর

অবশেষে মিরাজের ফাঁদে পড়লেন অশ্বিন-

অবশেষে মেহেদী হাসান মিরাজের ফাঁদে পড়লেন অশ্বিন। দারুণ এক ডেলিভারিতে এই অলরাউন্ডারকে ফিরিয়েছেন মিরাজ। ১১৩ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৫৮ রান করা এই ব্যাটারকে স্টাম্পিং করেন নুরুল হাসান সোহান। এতে অশ্বিন ও কুলদিপের ৯২ রানের জুটির পরিসমাপ্তি ঘটেছে।

অশ্বিনের হাফ সেঞ্চুরি, ব্রেক থ্রু'র চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ-

দেখেশুনে খেলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন অশ্বিন। টেস্ট ক্রিকেটে এটি তার ১৩তম হাফ সেঞ্চুরি।

ভারতকে কাঙ্খিত লক্ষ্য এনে দিলেন অশ্বিন-

প্রথম দিন শেষে চেতেশ্বর পূজারা বলেছিলেন, এই ম্যাচের প্রথম ইনিংসে অন্তত ৩৫০ রান করতে চান তারা। দিনের শুরুতে শ্রেয়াস আইয়ার ফিরে গেলেও কাঙ্খিত লক্ষ্যে ঠিকই পৌঁছে যায় ভারত।

দারুণ এক ইনিংসে দলের রান ৩৪৮ এ নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। ৪০ রানে ব্যাটিংয়ে আছেন তিনি। তার সঙ্গী কুলদিপ আছেন ২১ রানে। উইকেটের জন্য হন্য হয়ে চেষ্টা করলেও সুফল পাচ্ছেন না বাংলাদেশের বোলাররা।

আইয়ারকে সেঞ্চুরি বঞ্চিত করলেন এবাদত-

আগের দিনের মতো এ দিনের শুরুতেও দেখেশুনে খেলতে শুরু করেন শ্রেয়াস আইয়ার। যদিও দুর্ভাগ্য তার! সেঞ্চুরির আগেই তাকে ফিরিয়েছেন এবাদত হোসেন। আগের দিন শ্রেয়াসের ক্যাচ মিস করা এবাদত এ দিন সরাসরি বোল্ড করেছেন তাকে।

দলে ১৯২ বলে দশটি চারে ৮৬ রান করেই থামতে হয়েছে ভারতের এই ব্যাটারকে। শ্রেয়াস ফেরার পর কুলদিপ যাদবকে নিয়ে ভারতের রান বাড়াচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত (প্রথম ইনিংস)- ৩৯১/৮ (১৩১.৫ ওভার) (কুলদিপ ৪০*, উমেশ ৭*)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...