| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসিকে হুঁশিয়ারি বার্তা দিলেন রিভালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৫ ১২:৪৬:২৫
মেসিকে হুঁশিয়ারি বার্তা দিলেন রিভালদো

প্রথম সেমি-ফাইনালে মঙ্গলবার গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপা লড়াইয়ের মঞ্চে পা রাখে আর্জেন্টিনা। গোল করে ও করিয়ে জয়ের নায়ক মেসি।

আসরজুড়েই দুর্দান্ত ফর্মে আছেন ৩৫ বছর বয়সী তারকা। শুরুতে সৌদি আরবের বিপক্ষে হারের ধাক্কা সামলে টানা পাঁচ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে তার দল। যার চারটিতেই ম্যাচের সেরা মেসি। ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি। সঙ্গে তার অ্যাসিস্ট আছে তিনটি।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে উঠে শেষ সময়ের গোলে জার্মানির কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল মেসির। বিশ্ব মঞ্চে দেশের ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে তাদের দরকার স্রেফ আর একটি জয়। সেই লক্ষ্যে আগামী রোববারের ফাইনালে ফ্রান্স অথবা মরক্কোর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

এমনিতে আর্জেন্টিনা ও ব্রাজিল চিরপ্রতিদ্বন্দ্বী। পাঁচবারের চ্যাম্পিয়নরা এবার বিদায় নিয়েছে কোয়ার্টার-ফাইনাল থেকে। রিভালদো তাই সমর্থন দিচ্ছেন আর্জেন্টিনাকে। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ক্রোয়েশিয়া ম্যাচের পর ইনস্টাগ্রামে মেসির একটি ছবি পোস্ট করে শুভকামনা জানান এই মহাতারকার জন্য।

“বিশ্বকাপে এখন ব্রাজিল কিংবা নেইমার নেই। তাই আমি আর্জেন্টিনার পক্ষে থাকব। মেসিকে নিয়ে নতুন কিছু বলার নেই। তোমার আগেই বিশ্বকাপ জেতা প্রাপ্য ছিল। তবে সৃষ্টিকর্তাই সবকিছু জানেন এবং এই রোববার তোমাকে মুকুট দেবেন।”

“তুমি ব্যক্তি হিসেবে যেমন এবং সবসময় যে দুর্দান্ত ফুটবল খেলেছো, তাতে বিশ্বকাপ শিরোপা তোমার প্রাপ্য। তোমাকে টুপি খোলা অভিনন্দন। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন।”

দুদিন আগে আরেক ব্রাজিলিয়ান গ্রেট ‘দা ফেনোমেনন’ রোনালদোও বলেন, তিনি চান এবার বিশ্বকাপ ট্রফি উঠুক মেসির হাতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...