| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৫ ১০:১৬:৫৪
ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স

আগামী রোববার (১৮ ডিসেম্বর) ফিফা বিশ্বকাপের ২২তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ফ্রান্স। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা কাতার বিশ্বকাপসহ তারা ছয়বার (১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ও ২০২২) ফাইনালে জায়গা করে নেয়। এর মধ্যে বিশ্বকাপের শিরোপা দুইবার উঁচিয়ে ধরেছিল লে আলবিসেলেস্তেরা। সর্বপ্রথম ১৯৭৮ সালে ঘরের মাটিতে বিশ্বকাপের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালে ডিয়াগো ম্যারাডোনার একক নৈপুণ্যে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এরপর ৩৬ বছর পেরিয়ে গেলেও শিরোপা স্বাদ পাওয়া হয়নি আকাশি নীল শিবিরের।

অন্যদিকে ইউরোপের দেশ ফ্রান্স এবারের বিশ্বকাপসহ চারবার (১৯৯৮, ২০০৬, ২০১৮ ও ২০২২) বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়। যেখানে তারা ১৯৯৮ সালের বিশ্বকাপে বর্তমানে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের অধিনায়কত্বে প্রথমবার বিশ্বকাপের শিরোপা জেতে। এরপর ২০০৬ সালের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে পরাজিত হয় তারা। এরপর গত ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে পরাজিত করে শিরোপা জেতে। ফলে ইতালি ও ব্রাজিলের পর টানা দুইবার বিশ্বকাপ জয়ের হাতছানি দিচ্ছে কিলিয়ান এমবাপ্পেদের সামনে।

গত বিশ্বকাপেই নকআউট রাউন্ডের শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। সময়ের সেরা কিংবা তর্কসাপেক্ষে সর্বকালের সেরা মেসির বিশ্বকাপের শেষ ম্যাচের ফল কী হবে? মেসি কি অধরা বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতে পারবে, নাকি আবার ট্রফি উঠবে এমবাপ্পের হাতে। এজন্য অন্তত অপেক্ষা করতে হবে ১৮ ডিসেম্বরে লুসাইলের ফাইনালে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...