| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশী সমর্থকদেরকে প্রসংশায় যা বললেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৪ ২১:৪০:৩৪
বাংলাদেশী সমর্থকদেরকে প্রসংশায় যা বললেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ

আর্জেন্টিনার ফাইনালে ওঠার পেছনে মার্টিনেজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি গোল আটকে দিয়েছিলেন মার্টিনেজ। এছাড়া সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে আর্জেন্টিনার জয়েও গোলপোস্ট দারুণভাবে সামলেছেন তিনি।

তবে কাতার বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি আর্জেন্টিনার। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় মেসিবাহিনী। মার্টিনেজের বিশ্বাস এটাই তাতিয়ে তুলেছিল আর্জেন্টিনার খেলোয়াড়দের।

ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর বিইন স্পোর্টসকে অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক বলেন, আমি এটা বিশ্বাসই করতে পারি না। আমরা আমাদের প্রথম ম্যাচে হেরে যাই।

হঠাৎ করেই যেন সব উলট-পালট হয়ে গেল। মানুষজন আমাদের সক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করল। যদিও আমরা টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিলাম।

তিনি আরও বলেন, মেক্সিকোর বিপক্ষে প্রথমার্ধ খুব একটা ভালো হয়নি। সবাই চেয়েছিল আমরা যেন হেরে যাই। সারাবিশ্ব আমাদের বিপক্ষে ছিল। আমি আনন্দিত যে এই ২৬ জন খেলোয়াড়ের সবাই যোদ্ধা ।

আমাদের পেছনে সাড়ে চার কোটি আর্জেন্টাইনের সমর্থন ছিল। এবং বাংলাদেশের মানুষ আমাদের সমর্থনে ছিল যেটা খুবই গর্বের বিষয়। তারপর হঠাৎ বলে ওঠেন, ধন্যবাদ বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...