শেষ বলেও উইকেট পেল বাংলাদেশ , ৬ উইকেটে ভারতের স্বাভাবিক স্কোর
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৪ ১৭:০৩:০৩
কিন্তু দিনের শেষ ভাগে এসে দ্রুত দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে আবার খেলায় ফেরান দুই স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ। ৯০ রান করা চেতেশ্বর পুজারাকে ফেরান তাইজুল এবং দিনের একেবারে শেষ বলে অক্ষর প্যাটেলকে এলবিডব্লিউতে শিকার করেন মেহেদী হাসান মিরাজ।
যার ফলে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করেছে ভারত। ৮২ রান নিয়ে উইকেটে রয়েছেন স্রেয়াশ আয়ার। তাইজুল ৩টি, মেহেদী হাসান মিরাজ ২টি এবং খালেদ আহমেদ নেন ১টি উইকেট।
