| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কাতার বিশ্বকাপ দিয়ে নক্ষত্রের নীরব পতন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৪ ১৬:০৬:৫৭
কাতার বিশ্বকাপ দিয়ে নক্ষত্রের নীরব পতন

করতালি দিয়ে ক্রোয়েশিয়ার সোনালি প্রজন্মের সেরা তারকাকে বিদায় জানালেন লুসাইল আইকনিক স্টেডিয়ামের ৮০ হাজার দর্শক। বিশ্বকাপের উজ্জ্বল আকাশ থেকে নীরবে পতন হয়ে গেল আরও একটি নক্ষত্রের।

যদিও কাতার বিশ্বকাপের তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ বাকি। গুরুত্ব হারানো সে ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা খেলবেন এর কোনো নিশ্চয়তা নেই। আগামী শনিবারের ম্যাচে মদরিচ না নামলে শেষ হবে ১৬ বছরের আন্তর্জাতিক ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ এক অধ্যায়।

২০০৬ সালে অপার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ফুটবলে পর্দাপন হয়েছিল ২১ বছর বয়সী মদরিচের। নিজ দেশের সর্বকালের সেরা হয়েই বিদায় নিচ্ছেন এই ফুটবল কিংবদন্তি। ইউরোপিয়ান ফুটবলে হয় তো আরও কিছু দিন দেখা যাবে ৩৭ বছর বয়সী ক্রোয়েট অধিনায়ককে। তবে পরের বিশ্বকাপে তিনি থাকছেন না এটা নিশ্চিতভাবে বলা যায়।

রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রায় এক দশকে জিতেছেন ৫ চ্যাম্পিয়ন্স লিগ, ৩ স্প্যানিশ লিগ ও ৪ ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা। আর ২০১৮ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে জেতেন ব্যালন ডি’অর।

বিশ্বকাপ ছুঁতে না পারলেও সর্বকালের সেরা মিডফিল্ডারদের সঙ্গে উচ্চারিত হবে লুকা মদরিচের নাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...