| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মাঠে নামার আগে দেখে নিন ফ্রান্স-মরক্কোর পরিসংখ্যান

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৪ ১৫:১৬:৫১
মাঠে নামার আগে দেখে নিন ফ্রান্স-মরক্কোর পরিসংখ্যান

দ্বিতীয় সেমিফাইনালে কোনো শঙ্কা ছাড়াই ফেবারিট ফ্রান্স। দাপট দেখিয়ে শেষ চারে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর মরুর বুকে প্রথম বিশ্বকাপে বড় চমকের নাম আফ্রিকান দেশ মরক্কো। বুধবার দিবাগত রাত ১টায় কাতারের আল বায়েত স্টেডিয়ামে গ্রেটেস্ট শো অন আর্থে ফাইনালের স্বপ্ন রাঙাবে দেশ দুটি।

পরিসংখ্যান এগিয়ে আছে ফ্রান্স। দুই দলের পাঁচবারের দেখায় প্রতিবারই অপরাজিত ফরাসিরা। এমবাপ্পেরা জিতেছে তিনবার আর ড্র হয়েছে দুই ম্যাচে। কিন্তু বিশ্বমঞ্চে এবারই প্রথমবারের মতো দেখা হচ্ছে এই দুই দলের।

মরক্কোর ১৯৭০ সালে প্রথমবারের মতো বিশ্ব আসরে অভিষেক হয়। আর ১৯৮৬ সালে প্রথমবারের মতো নক-আউট নিশ্চিত করেছিল দ্য অ্যাটলাস লায়ন্সরা। আর বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাস ভেঙে সেমিতে জায়গা করে নিয়েছে আফ্রিকান দেশটি।

অন্যদিকে বিশ্বকাপে নিয়মিত ফ্রান্স। বিশ্বকাপের উদ্বোধনী আসরেই সুযোগ পায় ইউরোপিয়ান দেশটি। ২২ আসরের মধ্যে ১৬টি আসরে খেলেছে তারা। আর দুইবার বিশ্বকাপে সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছে। সবশেষ রাশিয়া বিশ্বকাপে ২০১৮ সালে আর প্রথমবার ১৯৯৮ সালে। আর তাই ফরাসিদের সামনে টানা দুবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি দিচ্ছে।

বিশ্বমঞ্চে ৩৬ বছরের ইতিহাস ভেঙে নক-আউটে এসে বেশ চমক দিচ্ছে মরক্কো। কানাডার বিপক্ষে একবার মাত্র আত্মঘাতী গোল হজম করেছে দলটি। ডিফেন্ডার নায়িফ আগের্দের আত্মঘাতী গোল ছাড়া আর কোনো দলই এখন পর্যন্ত দ্য অ্যাটলাস লায়নসদের জালে বল পাঠাতে পারিনি। তাই কোনোভাবেই দলটিকে ছোট করে দেখার সুযোগ পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...