| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলের কোচ তিতেকে মুখ খুললেন নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৩ ১৩:০২:১৫
ব্রাজিলের কোচ তিতেকে মুখ খুললেন নেইমার

তিতে অবশ্য বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে তাকে নিয়ে হওয়া সমালোচনাগুলো মানতে পারছেন না নেইমার। তাই তো ঢাল হয়ে দাঁড়ালেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তার চোখে, তিতে অন্যতম সেরা কোচ।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নেইমার লেখেন, ‘আমাদের ব্যক্তিগতভাবে পরিচয় হওয়ার আগে, আমরা অনেকবার একে অপরের বিপক্ষে খেলেছি। আমি ভেবেছিলাম আপনি খুব বিরক্তিকর। কারণ আপনি সবসময় আমাকে আটকাতে দলকে একত্রিত করতেন। আমাকে হারাতে আপনি সবকিছুই করতেন। এবং আপনি এখনো আমার খারাপ দিকটা নিয়ে কথা বলেন। কিন্তু নিয়তি খুবই হাস্যকর, তাই না?’

‘আমি আপনাকে কোচ হিসেবে চিনতাম এবং এটাও জানতাম যে আপনি খুব ভালো কোচ। কিন্তু ব্যক্তি হিসেবে আপনি আরো ভালো। আপনি জানেন আমি কে এবং এটাই আমার কাছে মূল্য রাখে। সবকিছুর জন্য প্রকাশ্যে আপনাকে ধন্যবাদ দিতে চাই। যে শিক্ষা আপনি আমাদের দিয়েছেন, সেটার জন্যও—অনেক শিখেছি। আপনি সবসময় আমার সেরা কোচদের একজন ছিলেন এবং থাকবেন। ’

‘আমরা সুন্দর মুহূর্ত কাটিয়েছে তবে এমন মুহূর্তও কাটিয়েছি যেগুলো আমাদের প্রচুর কষ্ট দেবে এবং এই চিঠি বেশ লম্বা সময় ধরে যন্ত্রণা দেবে আমাদের। এই কাপ আপনার প্রাপ্য ছিল। আমাদের সবচেয়ে বড় স্বপ্ন অর্জনের যে চেষ্টা আমরা করেছি সেই সবকিছুর জন্য বিশ্বকাপ আমাদের প্রাপ্য ছিল। কিন্তু ইশ্বর সেভাবে চায়নি, ধৈর্য ধরছি। ইশ্বর আমাদের সবকিছু দিয়েছে। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...