‘শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনাকেই থামিয়ে দেব’
রোববার (১১ ডিসেম্বর) গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড ব্রুনো পেটকোভিচ।
তিনি বলেন, সাধারণত আমরা নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে থামানোর পরিকল্পনা করি না। আমরা পুরো দল নিয়ে পরিকল্পনা সাজাই।
ব্রুনো পেতকোভিচ বলেন, আমরা খেলোয়াড় ধরে ম্যান–মার্কিং করে নয়, তাদের পুরো দলটাকেই আটকাতে চাই। আর্জেন্টিনা দলে লিওনেল মেসি একা খেলে না, তাদের অনেক অসাধারণ খেলোয়াড় আছে। আমাদের পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে।
এর আগে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচটি অতিরিক্ত ৩০ মিনিটে ১২০ মিনিটের পর ১-১ গোলে ড্র হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট বুক করে ক্রোয়েশিয়া।
